হাল ছেড়ে না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২০, ২৩:১১আপডেট : ০৯ জুন ২০২০, ০১:১৫

করোনাভাইরাস মহামারি ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশকে হাল ছেড়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়েসাস। সোমবার একটি অনলাইন ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হাল ছেড়ে না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

মহাপরিচালক বলেন, ছয় মাসের বেশি সময় ধরে মহামারি চলছে। এখন কোনও দেশের হাত-পা গুটিয়ে থাকার সময় নয়। তিনি আরও বলেছেন, বিশ্বের মহামারি পরিস্থিতি অবনতি হচ্ছে এবং মধ্য আমেরিকায় তা এখনও চূড়ায় পৌঁছায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ইমার্জেন্সি বিশেষজ্ঞ ড. মাইক রায়ান বলেছেন, মধ্য আমেরিকার দেশগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। আমি মনে করি এই সময় সবচেয়ে বড় দুশ্চিন্তার। এখন দ্বিতীয় পর্যায়ে করোনার সংক্রমণ চূড়ায় পৌঁছানো ঠেকাতে মূল মনোযোগ দিতে হবে।

ডব্লিউএইচও’র এপিডেমিওলোজিস্ট মারিয়া ভ্যান কারখোভ ব্রিফিংয়ে বলেন, দক্ষিণ আমেরিকায় করোনা মোকাবিলায় বিস্তৃত পদক্ষেপ প্রয়োজন। মহামারি শেষ হতে এখনও অনেক দেরি আছে।  

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে। মৃত্যু হয়েছে চার লাখের বেশি মানুষের এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ লাখ। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম