নিউ জিল্যান্ডে আবার করোনা রোগী শনাক্ত

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০২০, ০১:১২আপডেট : ১৭ জুন ২০২০, ০৩:১৫

করোনাভাইরাস মুক্ত ঘোষণা দেওয়ার কয়েকদিন যেতে না যেতেই আবারও নিউ জিল্যান্ডে কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছে। মঙ্গলবার দেশটিতে নতুন করে দুজন আক্রান্তের কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর ফলে ২৫ দিন পর করোনা রোগী শনাক্ত হলো জাসিন্ডা আরডার্নের নেতৃত্বাধীন দেশটিতে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। 

নিউ জিল্যান্ডে আবার করোনা রোগী শনাক্ত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নিউ জিল্যান্ড গত সপ্তাহে দেশকে করোনামুক্ত ঘোষণা করে। ৫০ লাখ জনসংখ্যার এ দেশে মাত্র ২২ জন কোভিড-১৯ ভাইরাসে প্রাণ হারিয়েছেন।

৮ জুন করোনার শেষ রোগীটি সুস্থ হয়ে ওঠার পর সীমান্ত কড়াকড়ি ছাড়া সব ধরনের সামাজিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় নিউ জিল্যান্ড। 

কেবল নিউজিল্যান্ডের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসতে দেশটির সীমান্ত খুলে দেওয়া হয়। এক্ষেত্রে বিশেষ বিবেচনায় ব্যবসায়ীদের জন্যও সুযোগ রাখা হয়েছে। তবে দেশের বাইরে থেকে আসা সবাইকেই বাধ্যতামূলক দুই সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউ জিল্যান্ডে নতুন করে দু’জনের কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। তারা দু’জনই সম্প্রতি যুক্তরাজ্য সফর করেন।

নিউ জিল্যান্ডে সবমিলে মাত্র ১ হাজার ১৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়। গত ফেব্রুয়ারির শেষের দিকে দেশটিতে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর কোভিড-১৯ এ মৃত্যু হয় ২২ জনের। তবে বাকীরা সবাই সুস্থ হয়ে ওঠায় নিউ জিল্যান্ডে সামাজিক দূরত্বের বিধান প্রত্যাহার করা হয়। সরকারি-বেসরকারি অনুষ্ঠান, আতিথেয়তা শিল্প, সব ধরনের সরকারি পরিবহনে এখন থেকে আর সামাজিক দূরত্ব মানতে হবে না বলে জানিয়েছে দেশটি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম