‘করোনায় শেষ হতে পারে প্রায় ১ কোটি শিশুর শিক্ষাজীবন’

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২০, ১৮:১১আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৮:১৩

করোনাভাইরাস মহামারি ‘শিক্ষার জন্য সংকট’ তৈরি করেছে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, মহামারি শেষ হলেও প্রায় ১ কোটি (৯৭ লাখ) শিশুর স্কুলে ফেরা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এখবর জানিয়েছে।

‘করোনায় শেষ হতে পারে প্রায় ১ কোটি শিশুর শিক্ষাজীবন’

সেভ দ্য চিলড্রেন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুরাই বেশি ঝুঁকিতে।

এতে আরও বলা হয়েছে, এপ্রিল মাসেই ১৬০ কোটি শিক্ষার্থীর স্কুল গমন বন্ধ হয়ে যায়। মানব ইতিহাসে প্রথমবারের মতো পুরো একটি প্রজন্মের শিক্ষা বাধাগ্রস্ত হলো।

করোনা মহামারি শুরু আগে থেকেই বিশ্বের ২৫ কোটি ৮ লাখ শিশু স্কুলে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে প্রান্তিক শিশুদের মধ্যে পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বন্ধ হওয়ার পর ৯০ শতাংশ শিশুর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনও  যোগাযোগ করেনি। ৯১ শতাংশের বাসায় পড়াশোনা করার মতো কোনও সহযোগিতা নাই (অভিভাবক বা বড় ভাই-বোন)। এর ফলে এই শিশুদের ৬৫ শতাংশ বাড়িতে সামান্য পড়াশোনা করছে এবং ২৩ শতাংশ পড়াশোনাই করছে না।

এতে আরও বলা হয়েছে, দরিদ্রদের মধ্যে পরিচালিত আরেকটি জরিপে দেখা গেছে, মহামারিতে তাদের আয় ৭০ শতাংশের বেশি কমেছে। প্রায় দুই-তৃতীয়াংশ তাদের কাজ হারিয়েছেন এবং এখন বেকার। এতে করে এসব পরিবারের নিত্য দিনের খরচ বেড়ে যাওয়াতে শিশুদের জোর করে শ্রমে পাঠানোর বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম