ভ্যাকসিন ছাড়াই করোনামুক্ত ১০০ দিন পার করলো নিউ জিল্যান্ড

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২০, ২১:৩৭আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:৩৯

বিশ্বে যখন ক্রমশ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন অনন্য নজির গড়ল নিউ জিল্যান্ড। এই প্রথম করোনামুক্ত দেশ হিসেবে ১০০ দিন পার করার রেকর্ড করল দেশটি। ভ্যাকসিন ছাড়াই রবিবার দেশটি করোনামুক্তির এই মাইলফলক অতিক্রম করেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশে স্বাভাবিক হয়েছে জনজীবন। চালু হয়েছে খেলাধুলা, চলছে রেস্তোরাঁয় গিয়ে খাওয়া-দাওয়ার মতো নিত্য নৈমিত্তিক জীবন। মার্কিন সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেস এখবর জানিয়েছে।

ভ্যাকসিন ছাড়াই করোনামুক্ত ১০০ দিন পার করলো নিউ জিল্যান্ড

করোনা নিয়ন্ত্রণে দেশটির সফলতা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউ জিল্যান্ডকে করোনা নিয়ন্ত্রণে অন্যদের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরেছে। নিউ জিল্যান্ডের মোট জনসংখ্যা ৫০ লাখ। ফেব্রুয়ারিতে প্রথম রোগী শনাক্তের পর মোট ১ হাজার ২১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। সর্বশেষ গত ১ মে করোনা রোগী শনাক্ত হয়েছে।

গত ১০০ দিনে নতুন করে করোনায় সংক্রমণের কোনও ঘটনা না ঘটলেও দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলছেন, এ নিয়ে সন্তুষ্টির কোনও সুযোগ নেই।

স্বাস্থ্য দফতরের মহাপরিচালক এশলে ব্লুমফিল্ড বলেন, কমিউনিটি সংক্রমণ ছাড়া ১০০ দিন পাওয়া খুবই গুরুত্বপুর্ণ মাইলস্টোন। কিন্তু যেমনটা আমরা সবাই জানি, আমাদের আত্মতুষ্ট হওয়ার মতো অবস্থা নেই।

তিনি আরও বলেন, নিয়ন্ত্রণ করার পরও বিভিন্ন দেশে কতো দ্রুত ভাইরাসটি পুনরায় ছড়িয়ে পড়ছে তা আমরা দেখেছি। তাই ভবিষ্যতে কোনও সংক্রমণ ঘটলে তা দ্রুততার সঙ্গে নির্মূল করার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে।

নিউ জিল্যান্ডে এখনও ২৩ জন করোনা রোগী রয়েছে। তবে এরা সবাই দেশে প্রবেশকালে সীমান্তে শনাক্ত হয়েছে। তাদের প্রত্যেককে আইসোলেশানে রাখা হয়েছে।

মার্চে যখন করোনার প্রকোপ বাড়তে শুরু করে বিশ্বে তখন থেকেই কঠোর লকডাউন বিধি আরোপ জারি করেছিল  নিউ জিল্যান্ডে। ইউনিভার্সিটি অব ওটাগোর প্রফেসর মাইকেল বেকার বলেন, অত্যন্ত দক্ষ বিজ্ঞান এবং রাজনৈতিক নেতাদের সঠিক নেতৃত্বের ঐক্য বিশ্বের সঙ্গে আমাদের পার্থক্য গড়ে দিয়েছে।  বিশ্বের উচিত নিউ জিল্যান্ডের কাছ থেকে শেখা। পশ্চিমা দুনিয়া সম্পূর্ণ ভুলভাবে এই রোগটিকে পর্যালোচনা করেছে। যার ফল এখন ভুগতে হচ্ছে।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম