বিশ্বজুড়ে সংঘর্ষ-সহিংসতা বাড়ার আশঙ্কা জাতিসংঘের

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০২০, ১৭:২৮ আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২০:৩১

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেস করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে সংঘর্ষ ও সহিংসতার নতুন ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন। তিনি বলেন, বর্তমান করোনা সংকট বাড়াচ্ছে বিশ্বজুড়ে সংঘর্ষ। শুধু তাই নয়, অনেক জায়গায় নতুন সংঘাতের পরিস্থিতিও তৈরি হচ্ছে এই সংকটের কারণে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

বিশ্বজুড়ে সংঘর্ষ-সহিংসতা বাড়ার আশঙ্কা জাতিসংঘের

চলমান পরিস্থিতিকে মাথায় রেখে মার্চ মাসে গুতেরেস বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। কিন্তু, বেশির ভাগ ক্ষেত্রেই মহামারির বাস্তবতা সংঘর্ষ ঠেকাতে পারেনি। যুদ্ধবিরতিও লক্ষ্য করা যায়নি কোথাও, যেমনটি তিনি প্রত্যাশা করছিলেন।

কিন্তু সব দেশের পরিস্থিতিই এক রকম নয় জানিয়ে গুতেরেস বলেন, কিছু কিছু দেশ শান্তিরক্ষার্থে যথেষ্ট অর্থায়নে আগ্রহ দেখিয়েছে। তা অবশ্যই আশা জাগায়। এটিই আমার মতে বর্তমানে সংঘর্ষ বা যুদ্ধ মোকাবিলায় সবচেয়ে ভালো পন্থা। এতে করে ভবিষ্যৎ শান্তি সুনিশ্চিত হবে।

জাতিসংঘ মহাসচিব সতর্ক করে আরও বলেছেন, সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া অসমতা, বৈশ্বিক দারিদ্র্য ও সম্ভাব্য অস্থিতিশীলতা ও সহিংসতা দীর্ঘদিন বাড়তে পারে। কয়েকটি দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ হলেও তাদের দমনে কোভিড-১৯ মহামারিকে ব্যবহার করা হচ্ছে এবং রাষ্ট্রীয় নিপীড়ন বাড়ছে।

বক্তব্যে নেতৃত্বের গুরুত্বের কথা তুলে ধরেন গুতেরেস।

/জেজে/এএ/
সম্পর্কিত
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বশেষ খবর
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!
এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!
চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’
চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা