এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ০৮:০০ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৬

বৃষ্টি এবার আর কোনো দলকে বাড়তি সুবিধা দেবে না। ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুই ফাইনালিস্টকেই দেওয়া হবে স্বর্ণপদক। অর্থাৎ ফাইনাল মাঠে না গড়ালে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে কাউকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য নিশ্চিত করেছে এশিয়ান গেমসের আয়োজক কমিটি। আগের আসর হাংঝু এশিয়ান গেমসে ভারত ও আফগানিস্তানের ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারতকে স্বর্ণপদক দেওয়া হয়েছিল। এবার সেই নিয়ম থাকছে না।

আয়োজক কমিটি এক বিবৃতিতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, ‘পুরুষ ক্রিকেটের ফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফাইনাল বাতিল হলে দুই ফাইনালিস্ট দলকেই স্বর্ণপদক দেওয়া হবে। ব্রোঞ্জ পদকের ম্যাচ বাতিল হলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে থাকা দুই দলকেই ব্রোঞ্জ পদক দেওয়া হবে।’

নাগোয়ায় পুরুষ ক্রিকেটের ম্যাচগুলোতে বৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে। এখন পর্যন্ত নকআউট পর্বের কোনো ম্যাচই মাঠে গড়াতে পারেনি। কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শ্রেয়তর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসেও ভারত-আফগানিস্তান ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সেবার অবশ্য র‍্যাঙ্কিংভিত্তিক নিয়মে ভারতকে স্বর্ণপদক দেওয়া হয়। ফাইনালে ওঠার ক্ষেত্রেও সেবার শ্রেয়তর র‍্যাঙ্কিংয়ের সুবিধা পেয়েছিল ভারত এবং শেষ পর্যন্ত তাদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।

তবে এবার আবহাওয়ার পূর্বাভাস কিছুটা স্বস্তি দিচ্ছে। শনিবার পর্যন্ত নাগোয়ার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যায়নি। 

বৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। একই দিন শেষ চারের অন্য ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ৩ অক্টোবর কোরোগি স্পোর্টস পার্কে।

ব্রোঞ্জ পদকের ম্যাচের জন্যও কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ম্যাচটি পরিত্যক্ত হলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে থাকা দুই দলকেই ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

/এফআইআর/
সম্পর্কিত
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
সর্বশেষ খবর
নীল পাহাড়ের ছায়ায় সুনামগঞ্জের নীলাদ্রী
নীল পাহাড়ের ছায়ায় সুনামগঞ্জের নীলাদ্রী
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়
এক হাঁড়িতেই স্বাদ ও পুষ্টি, রাঁধুন কাবুলি চানা পোলাও
এক হাঁড়িতেই স্বাদ ও পুষ্টি, রাঁধুন কাবুলি চানা পোলাও
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ