মসৃণ পাটাতনে ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকে করোনা: গবেষণা

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২০, ১৯:১৬আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৯:১৮

কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী করোনাভাইরাস টাকার নোট, মোবাইল স্ক্রিন, স্টেইনলেস স্টিলের মতো মসৃণ পাটাতনে ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকে এবং সংক্রমণ ছড়াতে পারে। ভাইরোলজি সায়েন্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছেন অস্ট্রেলীয় বিজ্ঞানীরা। তারা বলছেন, আগে যে ধারণা করা হয়েছিল সেটি থেকে বেশি দিন বেঁচে থাকতে পারে সার্স-কভ-২ ভাইরাস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

মসৃণ পাটাতনে ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকে করোনা: গবেষণা

বিজ্ঞানীরা বলছেন, ঘরের তাপমাত্রা অর্থাৎ ২০ ডিগ্রি সেলসিয়াসে (৬৮ ডিগ্রি ফারেনহাইট) করোনাভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ বেঁচে থাকার সময় অনেক বেড়ে যায়। মসৃণ পদার্থ বা সারফেসের উপরে ২৮ দিন থেকে ৩০ দিন অবধি ভাইরাল স্ট্রেন সক্রিয় থাকতে দেখা গেছে।

অস্ট্রেলীয় বিজ্ঞানীদের গবেষণা অনুসারে, পদার্থ যত মসৃণ হবে করোনাভাইরাসের বেঁচে থাকার সময় তত বাড়বে। সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি যদি ভাইরাসের জন্য অনুকূল হয় যেমন, কম তাপমাত্রা, আর্দ্রতার পরিমাণ কম থাকে তাহলে এ ভাইরাস টিকে থাকতে পারে আরও বেশি। টাকাপয়সা, মোবাইলের ফোনের স্ক্রিন, স্টেইনলেস স্টিল ইত্যাদি পদার্থের উপরে কম করেও ২৮ দিন সক্রিয় থাকতে পারে সার্স-কভ-২।

তবে একই পাটাতনে ৪০ ডিগ্রি তাপমাত্রায় ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রমণের সামর্থ্য হারিয়ে ফেলে ভাইরাসটি।

অস্ট্রেলিয়ার ভাইরোলজিস্টদের দাবি, মানুষের হাঁচি-কাশি বা থুতু-লালার মাধ্যমে বের হওয়া জলকণায় ভাইরাল স্ট্রেন বাতাসে ভেসে ৬ ফুটের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। তবে ভাইরাস কতদূর অবধি ছড়াবে সেটা নির্ভর করে হাওয়ার গতি, বাতাসের আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণের উপরে। শুষ্ক বাতাসে ভাইরাস বেশিদিন সক্রিয় থাকতে পারে। এই সময় যদি জলকণা থেকে খসে ভাইরাল স্ট্রেন কোনও মসৃণ বা সমতল পদার্থ বা সারফেসের উপরে জমা হয়, তাহলে তার ইনকিউবেশন পিরিয়ড আরও বেড়ে যায়। কতটা পরিমাণ ভাইরাল স্ট্রেন জমা হচ্ছে সেই ঘনত্বের উপর নির্ভর করে কতটা সময় তারা সক্রিয় থাকবে। যদি ভাইরাল স্ট্রেনের পরিমাণ বেশি হয়, তাহলে ওই সময়ের মধ্যেই প্রতিলিপি তৈরি করে একটা গোটা সারফেসে দ্রুত ছড়িয়ে পড়তে পারে করোনা। একাধিকবার বিভাজিত হতে পারে ভাইরাল স্ট্রেন।

এই গবেষণা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ। বিশেষ করে পাটাতনের মাধ্যমের বাস্তবে করোনার সংক্রমণ নিয়ে তাদের এই সন্দেহ।

এর আগের গবেষণাগুলোতে দাবি করা হয়েছিল, ব্যাংক নোট ও গ্লাসে দুই থেকে তিন দিন এবং পাস্টিক ও স্টেইনলেস স্টিলে ছয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।  

জুলাই মাসে ল্যানসেট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে রুটগার্স ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজির অধ্যাপক এমানুয়েল গোল্ডম্যান দাবি করেছিলেন, পাটাতনের মাধ্যমে করোনার সংক্রমণের্ আশঙ্কা খুব সামান্য। গত সপ্তাহে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মেডিসিনের অধ্যাপক মনিকা গান্ধী বলেছেন, পাটাতনের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম