আলাদা কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়ার দুই মন্ত্রীর একযোগে পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৫, ১১:৩৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১২:২৮
image

জেমি ব্রিগস (বামে) ও মাল ব্রো (ডানে) আলাদা দুটি কেলেঙ্কারির ঘটনায় একইদিনে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার দুই মন্ত্রী।  হংকংয়ের একটি বারে নারীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠার পর অবকাঠামোগত ও আঞ্চলিক উন্নয়নমন্ত্রী জেমি ব্রিগস এবং এক রাজনীতিবিদকে উৎখাতের চেষ্টার অভিযোগ ওঠায় প্রতিরক্ষা সরঞ্জাম ও বিজ্ঞানবিষয়ক বিশেষমন্ত্রী মাল ব্রো পদত্যাগ করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ম্যালকম টার্নবুলের ক্ষমতাগ্রহণের পর এটাই তার মন্ত্রিসভায় প্রথম পদত্যাগের ঘটনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, জেমি ব্রিগসের বিরুদ্ধে হংকংয়ের বারে বাজে আচরণের অভিযোগটি করেন এক সরকারি নারী কর্মকর্তা। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ব্রিগস। তার দাবি, গত নভেম্বরে হংকংয়ের বারে তিনি ইচ্ছে করে কারও সঙ্গে অসদাচরণ করেননি। তবে বিদেশ ভ্রমণে গিয়ে গভীর রাতে ওই বারে যাওয়াটা মন্ত্রীদের জন্য নির্ধারিত উচ্চমানের আচরণবিধির বিরোধী ছিল বলে স্বীকার করেন তিনি। অবশ্য বিবৃতিতে, ওইদিন বারে ঠিক কী ঘটেছিল তার উল্লেখ করেননি ব্রিগস।
এদিকে গভীর রাতে বারে গিয়ে ব্রিগস মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী টার্নবুলও।
অন্যদিকে ব্রো-এর বিরুদ্ধে অভিযোগ ওঠেছে তিনি ২০১২ সালে সাবেক স্পিকার পিটার স্লিপারের একটি ডায়েরি সরিয়ে ফেলেছেন। পিটারের বিরুদ্ধে সেসময় যৌন হয়রানির দায়ে মামলা চলছিল। পরে তা তুলে নেওয়া হয়েছে। এরইমধ্যে ডায়েরি সরানো নিয়ে ব্রো-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করেছেন ব্রো।

এদিকে তদন্তের স্বার্থে ব্রো-এর সরে যাওয়াকে স্বাগত জানিয়েছেন টার্নবুল। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম