নিউ জিল্যান্ডে ৩টি শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ০৮:৩৩আপডেট : ০৫ মার্চ ২০২১, ০৮:৩৪

নিউ জিল্যান্ডের উপকূলে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। শুক্রবারের এসব ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নর্থ আইল্যান্ড এলাকায় হয়েছে। এরপরই সেখানকার উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দেশটির জাতীয় জরুরি সংস্থা পূর্ব উপকূলীয় এলাকায় সুনামির হুমকির বিষয়ে সতর্ক করেছিল।

বিভিন্ন শহরে কয়েকশ’ মানুষ উঁচু স্থানে উঠতে চেষ্টার সময় বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। তবে শুক্রবার দুপুরে কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে বড় ঢেউ চলে গেছে। স্থানীয়দের নিজ বাড়িতে ফিরতে বলা হয়েছে। তবে সৈকত এড়িয়ে চলার নির্দেশ বহাল আছে।

দ্য সাউথ প্যাসিফিক আর্চিপেলাগোস অব নিউ ক্যালেডোনিয়া ও ভানৌতুতেও বিপজ্জনক ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল। এই দুটি দেশের উপকূলে ১০ ফুট উচ্চতার ঢেউ দেখা গেছে। দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডর ও চিলিতে ১ মিটার ঢেউ উপকূলে পৌঁছেছে।

হাওয়াইভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানান, সুনামি ঢেউ পর্যালোচনা করা হয়েছে। তবে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন ইন্সটাগ্রামে লিখেছেন, আশা করি সেখানে সবাই ভালো আছেন।

শুক্রবার ভোরে সাত মাত্রার বেশি তিনটি ভূমিকম্প আঘাত হানে। সবচেয়ে শক্তিশালী ছিল তৃতীয় ভূমিকম্প। এটি ছিল ৮ দশমিক ১ মাত্রার। জনবসতিহীন কারবাডেক আইল্যান্ডে এটি আঘাত হানে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান