বিশ্বে সামরিক শক্তির শীর্ষে চীন, যুক্তরাষ্ট্র দ্বিতীয়

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২১, ১১:০৬আপডেট : ২৩ মার্চ ২০২১, ১১:০৬
image

বছরব্যাপী মহামারি করোনার থাবায় টালমাটাল পৃথিবীতে থেমে নেই সামরিক শক্তির প্রতিযোগিতা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখেও সামরিক ক্ষমতায় শীর্ষে রয়েছে চীন। আর সবচেয়ে বড় সামরিক বাজেট রেখে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের শক্তিশালী দেশগুলোর সামরিক শক্তি যাচাই করতে পরিচালিত সমীক্ষায় প্রাপ্ত এসব তথ্য জানিয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’।

‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’শিরোনামে 'মিলিটারি ডিরেক্ট’ওই সমীক্ষা পরিচালনা করেছে। সূচকে ১০০-র মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে চীন। তবে সামরিক শক্তির শীর্ষে থাকলেও সবচেয়ে বেশি সামরিক বাজেট খরচকারী দেশ যুক্তরাষ্ট্র। চীনের চেয়ে ৮ পয়েন্ট কম পেয়ে ৭৪ পয়েন্ট নিয়ে বিশ্বে সামরিক শক্তির তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে তারা। যথারীতি তালিকায় তৃতীয় স্থানে একদার মহাশক্তিধর সাবেক সোভিয়েত ইউনিয়ন বা আজকের রাশিয়া। রুশ সেনাবাহিনীর শক্তি বিশ্বে তৃতীয়। তাদের পয়েন্ট ৬৯।

৬১ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। পঞ্চম অবস্থানে রয়েছে ফ্রান্স। তাদের প্রাপ্ত পয়েন্ট ৫৮। দুঃখজনক বিষয় হলো এককালের অন্যতম শীর্ষ বিশ্বশক্তির সামরিক ক্ষমতার যথেষ্ট অবক্ষয় ও পতন হয়েছে। দেখা যাচ্ছে, ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ব্রিটেন, যা বিশ্বের শীর্ষতম সামরিক শক্তিধর চীনের প্রাপ্ত পয়েন্টের প্রায় অর্ধেক।

 ‘মিলিটারি ডিরেক্ট’ জানিয়েছে, সামরিক শক্তি বিবেচনা করা হয়েছে অনেকগুলো বিষয় বিশ্লেষণ করে। তার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট দেশের সামরিক খাতে বরাদ্দ বাজেট, সক্রিয় ও নিষ্ক্রীয় সেনার সংখ্যা, পদাতিক, বায়ুসেনা ও নৌবাহিনীর কর্মীসংখ্যা, গড় বেতন এবং পরিকাঠামো ও অস্ত্রশস্ত্রের মতো বিষয়। বিশ্লেষণ করা হয়েছে পারমাণবিক শক্তিও। সামগ্রিক বিবেচনার প্রেক্ষিতে দাবি করা হয়েছে, 'সব দিক বিচার করেই বিশ্বের ১ নম্বর শক্তিধর দেশ হিসেবে উঠে এসেছে চীন'।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম