ফেসবুক থেকে এবার জাকারবার্গের ব্যক্তিগত তথ্য ফাঁস

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২১, ১৩:৪৪আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৩:৪৫
image

সম্প্রতি ফাঁস হওয়া বিশ্বের কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের মধ্যে রয়েছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের তথ্যও। সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, জাকারবার্গের ফোন নম্বরসহ তার নাম, বসবাসের স্থান, বৈবাহিক পরিস্থিতি, জন্মতারিখ, ফেসবুক ইউজার আইডি ফাঁস হয়ে গেছে।

সম্প্রতি বিশ্বের অন্তত ১০০টি দেশের প্রায় ৫৩ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহকের ফেসবুক তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা ৩৮ লাখেরও বেশি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভ ওয়াকার বলেছেন, জাকারবার্গ ছাড়াও ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজেস এবং ডাস্টিন মোসকোভিটস ওই কোটি কোটি ব্যবহারকারীদের মধ্যে ছিলেন, যাদের ফেসবুক তথ্য ফাঁস হয়েছে। ওয়াকার টুইটারে লিখেছেন, “পরিহাসের বিষয় হলো ৫৩৩ মিলিয়ন মানুষের ফেসবুক ফাঁসের বিড়ম্বনায় জাকারবার্গ নিজেও রয়েছেন’।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের ৫ লাখ ৫০ হাজার, অস্ট্রেলিয়ার ১২ লাখ, বাংলাদেশের ৩৮ লাখ, ব্রাজিলের ৮০ লাখ এবং ভারতের ৬১ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে।

অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১০৬টি দেশের ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৩ কোটি ২০ লাখ, যুক্তরাজ্যের ১ কোটি ১০ লাখ এবং ভারতের ৬০ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারী তথ্য ফাঁসের তালিকায় রয়েছেন।

একটি নিম্নমানের সাইবার নিরাপত্তা সংক্রান্ত ফোরামে এই তথ্য ফাঁস করা হয়েছে যা সবার জন্য উন্মুক্ত। তথ্য ফাঁসের ঘটনাটি নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষও। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ফেসবুকের পক্ষ থেকে ২০১৯ সালে ঠিক করে নেওয়া একটি দুর্বলতার মাধ্যমে এসব তথ্য ফাঁস করা হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম