বিশ্বের প্লাস্টিক বর্জ্যের ৫৫ শতাংশই উৎপাদন করছে ২০ প্রতিষ্ঠান

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২১, ১৩:২১আপডেট : ১৮ মে ২০২১, ১৪:৪০
image

বিশ্বে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বর্জ্যের ৫৫ শতাংশই উৎপাদন করেছে মাত্র ২০টি কোম্পানি। নতুন এক জরিপে দেখা গেছে জলবায়ু সংকট বাড়িয়ে তোলা এবং পরিবেশগত বিপর্যয় তৈরিতে ব্যাপক ভূমিকা রাখছে এসব কোম্পানি। এই কোম্পানিগুলোর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান যেমন রয়েছে, তেমনি রয়েছে বহুজাতিক কোম্পানিও। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্লাস্টিক বর্জ্য উৎপাদক সূচক নামের জরিপে প্রথমবারের মতো সেই সব কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছে যারা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য প্রস্তুত করে। মাস্ক থেকে শুরু করে প্লাস্টিক ব্যাগ এবং বোতল প্রস্তুতকারক এসব কোম্পানির তৈরিকৃত পণ্য সামান্য সময় ব্যবহারের পর সেগুলোর জায়গা হয় শেষ পর্যন্ত সমুদ্রে নয়তো কোনও ল্যান্ডফিলে।

পৃথিবীর সবচেয়ে বড় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য প্রস্তুতকারক কোম্পানি হলো এক্সনমোবিল। দুনিয়ার বর্জ্যের পাহাড়ে তাদের অবদান হলো ৫৯ লাখ টন প্লাস্টিক। পৃথিবীর সবচেয়ে বড় কেমিক্যাল কোম্পানি যুক্তরাষ্ট্রভিত্তিক ডাউ ৫৫ লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি করেছে। এছাড়া চীনের তেল ও গ্যাস কোম্পানি সিনোপেক এর অবদান ৫৩ লাখ টন।

নতুন ওই জরিপে দেখা গেছে শীর্ষ ২০টি দূষণকারী কোম্পানির মধ্যে ১১টি এশিয়ার, চারটি ইউরোপের, তিনটি আমেরিকার, একটি লাতিন আমেরিকার এবং আরেকটি মধ্যপ্রাচ্যের। তাদের প্লাস্টিক তৈরিতে অর্থায়ন করছে শীর্ষস্থানীয় ব্যাংকগুলো।

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য মূলত তৈরি হয় জীবাশ্ম জ্বালানি দিয়ে। এসব পণ্য পুনরায় ব্যবহারযোগ্য করা খুবই কঠিন। জলবায়ু সংকট বাড়িয়ে তোলা এসব পণ্যের মাত্র ১০-১৫ শতাংশ প্রতিবছর পুনরায় ব্যবহারযোগ্য করা সম্ভব হয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
‘জলবায়ু সংকট নিরসনে দরকার প্রতিষ্ঠানিক সমন্বিত উদ্যোগ’ 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম