অস্ট্রেলিয়ায় বন্যা: ডুবে গেছে বিমানবন্দর, রাস্তায় ঘুরছে কুমির

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯

রেকর্ড বৃষ্টিপাতে অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, এমনকি বিমানবন্দরও। শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির। আবহাওয়া বিভাগ বলছে, অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ বন্যা হতে পারে  এবারের কুইন্সল্যান্ডের বন্যা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও অনেকে এখনো আটকা পড়ে আছেন। 

রেকর্ড বৃষ্টিতে বন্যার পর অস্ট্রেলিয়ার ওই অঞ্চলের যেসব চিত্র দেখা যায় তাতে সামনে এসেছে কেয়ার্নস বিমানবন্দরের বিমানগুলো ডুবে গেছে। শহরের মাঝখানে কুমির দেখা যাচ্ছে। মানুষ নৌকায় করে বাড়ি ছেড়ে পালাচ্ছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রবল বৃষ্টিপাত আরও ২৪ ঘণ্টা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার স্টিভেন মাইলস অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেছেন, আমি যতটা মনে করতে পারি প্রাকৃতিক এই বিপর্যয়টি অতীতের তুলনায় সবচেয়ে ভয়ংকর। আমি কেয়ার্নস শহরের স্থানীয়দের সাথে কথা বলছি এবং তারা বলছেন, তারা  এরকম কিছু কখনও দেখেনি। তিনি বলেন আমাদের  তাৎক্ষণিক উদ্বেগের বিষয় হলো ক্রমবর্ধমান পানিকে আটকে পড়াদের নিরাপত্তার জন্য নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া।

জরুরি কর্মীরা তাদের কাছে পৌঁছাতে না পারার পর অসুস্থ শিশুসহ নয়জন হাসপাতালের ছাদে রাত কাটিয়েছেন। সোমবার তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। এখন পুরো শহরটি খালি করা দরকার।

তিনি আরও বলেন এর পরে, আমাদের খাবার পানি, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ, রাস্তাগুলোর অবস্থা সম্পর্কেও উদ্বেগ রয়েছে।  অনেক রাস্তা অবরুদ্ধ এবং আমরা সেখানেও আকাশপথেও যেতে পারছি না। 

পূর্বাভাস প্রদানকারীরা  বলেছেন,  সোমবারের বেশিরভাগ সময় ধরে মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকবে।

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে সম্প্রতি কয়েকবছর বন্যার সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দেশটিতে এল নিনো আবহাওয়ার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণকে।

/এসএসএস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম