মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খুলে পড়ায় ভুল স্বীকার করে যা বললো বোয়িং

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের উড়োজাহাজটির দরজা উড়ে যাওয়ার ঘটনায় দায় স্বীকার করেছে বোয়িংয়ের সিইও ডেভ ক্যালহুন। তিনি বলেন, আমাদের বড় ভুল হয়েছে, ভবিষ্যতে যাতে মাঝ আকাশে এ ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করা হবে। শুক্রবার ওরেগনের পোর্টল্যান্ড থেকে আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝ আকাশে অব্যবহৃত একটি কেবিনের দরজা ভেঙে উড়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার এক বৈঠকে বোয়িংয়ের কর্মীদের উদ্দেশে সিইও ক্যালহুন বলেন, আমরা প্রথমেই আমাদের ভুল স্বীকার করছি। প্রতিটি পদক্ষেপে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেছি। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর হবে না।

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের উড়োজাহাজ ১৭১ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার অন্টারিওর উদ্দেশে উড্ডয়ন করে। মাঝ আকাশে থাকা অবস্থায় বিমানটির কেবিনের একটি দরজা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। তারপর পোর্টল্যান্ডে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয় এই উড়োজাহাজ।      

উড়োজাহাজের দরজা ভেঙে যাওয়ার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার বিমানকর্মীসহ ১৭৭ জন যাত্রী যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড থেকে যাত্রা শুরু করে এএস ১২৮২ বিমানটিতে। বিমানটি যখন প্রায় ১৭ হাজার ফুট উঁচুতে তখনই একটি দরজা খুলে ছিটকে বের হয়ে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও পরক্ষণেই পাইলট বিমানটিকে নিরাপদে পোর্টল্যান্ড বিমানবন্দরে নামিয়ে নিয়ে আসেন।

আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ১৭৭ আরোহী ছিলেন। সবাই নিরাপদে নেমে আসতে পেরেছেন।

/এসএসএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান