বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৪, ১৯:৫৫আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ২২:২১

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-মুখপাত্র ফারহান হক। বৃহস্পতিবার (৮ আগস্ট) নিউ ইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘নতুন যে সরকার গঠিত হয়েছে, তাদের কাছ থেকে আমরা কী ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব পাই, সেটি আমরা দেখবো। আমরা সরকার ও বাংলাদেশি জনগণের যেকোনও প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত।’

ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ নিয়ে জাতিসংঘের মহাসচিবের কোনও মন্তব্য আছে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘সরকার গঠনে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া নিয়ে আমাদের যে আশা, সেটি আমরা বলেছি এবং আমরা এই আশা অব্যাহত রাখবো।’

ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হিন্দু ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটেছ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে সহিংস ঘটনা ঘটেছিল, সেটি কমে এসেছে।’

ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এখনও কোনও কথা হয়নি। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী