সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে: এএফপিকে ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, ১৩:১৫আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৭:১১

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে নির্বাচন দেওয়ার আগে অবশ্যই সংস্কার করা প্রয়োজন। আর এই সংস্কারের গতিই বলে দেবে দেশে নির্বাচন কত দ্রুত হবে। বুধবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এসব কথা বলেছেন তিনি।

আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৯) আলোচনার ফাঁকে এএফপিকে সাক্ষাৎকার দেন ড. ইউনূস। বাংলাদেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলে জোর দিয়েছেন তিনি। ড. ইউনূস বলেন, এটি একটি প্রতিশ্রুতি, যা আমরা দিয়েছিলাম। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশে নির্বাচন হবে এবং নির্বাচিত ব্যক্তিরাই দেশ পরিচালনা করতে পারবেন।

তিনি বলেন, দেশে সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনি বিধিমালা কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐকমত্য দরকার।

সরকারের মেয়াদ নিয়ে ড. ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার। তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত।

আগস্টে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। তবে শেখ হাসিনার পতনের পর থেকেই দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে।

ড. ইউনূস বলেন, যেকোনও সরকারই স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হবে। আমরাও উদ্বিগ্ন।

বিপ্লবের পর মাত্র তিন মাস পেরিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করছি এর সমাধান করতে এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসতে পারবো।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি