৭.৪ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত ভানুয়াতু, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭

ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার কাছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে পশ্চিমা দেশগুলোর একাধিক দূতাবাসের ভবনসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। দেখা দিয়েছে ভূমিধসও। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর)স্থানীয় সময় বেলা ১২টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার বা প্রায় ২৩ মাইল দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ভূমি থেকে ৬ মাইল গভীরে।  

পোর্ট ভিলার বাসিন্দা ও সাংবাদিক ড্যান ম্যাকগ্যারি বলেছেন, ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ এলাকা হলেও এই ভূমিকম্পটিকে ‘২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়’ বলে মনে করা হচ্ছে।

ভূমিকম্পের আঘাতে দেশজুড়ে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। তবে অন্তত একজনের মৃত্যুর অপ্রত্যাশিত খবর পাওয়া গেছে। হাসপাতালের জরুরি বিভাগের বাইরে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে।

ম্যাকগ্যারি আরও জানান, ভিলা সেন্ট্রাল হাসপাতালের পুলিশ তাকে জানিয়েছে যে একজন মারা গেছেন। তবে তিনি মনে করছেন মৃতের সংখ্যা আরও বাড়বে।

স্থানীয় এক ব্যক্তির ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শহরের আশপাশে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। যারা এখনও জীবিত থাকতে পারে, তাদের উদ্ধার করতে অভিযান চলছে।

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছিল আমাদের বাড়ির ছাদ একেবারে ধসে পড়বে।আমরা এখানে প্রায়ই ভূমিকম্প অনুভব করি, কিন্তু এমনটা কখনো হয়নি। পুরো বাড়িতে বড় বড় ফাটল ধরেছে। কাঁচের দরজাগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এখন অনেক আফটারশক বা পরবর্তী কম্পন হচ্ছে।’

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রথম ভূমিকম্পের দুই ঘণ্টার মধ্যে পোর্ট ভিলার আশপাশে কম্পনের মাত্রা ৪.৭ থেকে ৫.৫ পর্যন্ত চারটি আফটারশক হয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রায় ৮০টি দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াতু একটি নিচু দ্বীপপুঞ্জ, যা ফিজির পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে কয়েক হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত।

ভূমিকম্পের পর হনুলুলুর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র  সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, ভানুয়াতু ছাড়াও পাশ্ববর্তী ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপ, ট্রুভ্যালুসহ কয়েকটি এলাকা সুনামির ঝুঁকিতে রয়েছে।

রাজধানীতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফরাসি দূতাবাস এবং নিউজিল্যান্ডের হাইকমিশন একই কমপ্লেক্সে অবস্থিত। এসব ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভবনের সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী