পাকিস্তান ও সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক  

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬, ২৩:৪৮ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ২৩:৪৮

তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না বলে জানিয়েছে সৌদি সামরিক সূত্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে জোট গঠনের আলোচনা থাকলেও, চুক্তিটি কেবল সৌদি আরব ও পাকিস্তানের মধ্যেই দ্বিপক্ষীয়ভাবে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছে সূত্রটি । ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।  

সূত্রটি এএফপিকে জানিয়েছে, তুরস্ক পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না। এটি কেবল পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি হিসেবেই বহাল থাকবে।

একজন উপসাগরীয় কর্মকর্তাও একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষামূলক সম্পর্কটি সম্পূর্ণভাবে দ্বিপক্ষীয়। তুরস্কের সঙ্গে আলাদা সহযোগিতা থাকলেও, পাকিস্তানের সঙ্গে এই চুক্তিতে তৃতীয় কোনও দেশ যুক্ত হচ্ছে না।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত প্রতিরক্ষা জোটে তুরস্কের সম্ভাব্য যোগদানের বিষয়ে আলোচনা চলছে বলে দাবি করেছিলেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সৌদি ও উপসাগরীয় সূত্র স্পষ্ট করেছে যে এমন কোনও আলোচনা বা উদ্যোগ বর্তমানে নেই এবং ওই দাবি ভিত্তিহীন।

/এসএসএস/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
বাংলাদেশকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বাস্তবতা কতটুকু?
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
সর্বশেষ খবর
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত