বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম সূচক

দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৪৪, বিশ্বব্যাপী কমেছে স্বাধীনতা

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৬, ২২:৫৬আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২৩:০০

দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৪৪, বিশ্বব্যাপী কমেছে স্বাধীনতা বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ এগিয়ে ১৪৪তম হয়েছে। ১৮০টি দেশের সংবাদমাধ্যম পর্যালোচনা করে এ সূচক তৈরি করা হয়েছে। সূচক অনুসারে বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের স্বাধীনতা কমেছে বলে উল্লেখ করা হয়েছে।

ফ্রান্সভিত্তিক সংগঠনটির দাবি, বিশ্বব্যাপী এবার সংবাদমাধ্যমের স্বাধীনতা কমেছে। সংস্থাটির মতে, গত বছর বৈশ্বিক সূচক ছিল ৩৭১৯ পয়েন্ট যা এ বছর বেড়ে হয়েছে ৩৮৫৭ পয়েন্ট। সূচক অনুসারে, গত বছরের চেয়ে এ বছর সংবাদমাধ্যমের স্বাধীনতা তিন দশমিক ৭১ শতাংশ কমেছে। ২০১৩ সালের তুলনায় কমেছে ১৩ দশমিক ৬ শতাংশ।

আরও পড়ুন: পাওয়া গেলো সবচেয়ে পুরনো বোতলবার্তা

২০১৪ ও ২০১৫ সালে বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম। এবার বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। বর্তমান সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৪তম। সূচকে বাংলাদেশের স্কোর ৪৫ দশমিক ৯৪ পয়েন্ট। গত বছর যা ছিল ৪২ দশমিক ৯৫। দুই ধাপ অগ্রগতি হলেও এখনও সংবাদমাধ্যমের স্বাধীনতা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।

সংস্থাটির সূচকে বিগত ছয় বছর ধরেই প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। এর পরে রয়েছে নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক ও নিউ জিল্যান্ডের অবস্থান। সূচকে সবচেয়ে নিচে অবস্থান করছে ইরিত্রিয়া (১৮০)। নিচের দিকে অপর দেশগুলো হলো যথাক্রমে উত্তর কোরিয়া (১৭৯), সিরিয়া (১৭৭) ও চীন(১৭৬)। এবারের সূচকে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থানের উন্নতি হয়েছে। যুক্তরাষ্ট্র ৪১ ও ভারত ১৩৩তম অবস্থানে রয়েছে। সূচকে অবস্থার অবনতি হয়েছে ফ্রান্স ও জাপানের। দেশটির বর্তমান অবস্থান যথাক্রমে ৪৫ ও ৭২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ১০৫তম। পাকিস্তান ও শ্রীলঙ্কার অবস্থান যথাক্রমে ১৪৭ ও ১৪১।

আরও পড়ুন: সন্তানের জন্ম দিলেন লাইফ সাপোর্টে থাকা পোলিশ নারী

সংস্থাটির সচিব ক্রিস্টোফ ডেলয়ের জানান, বিশ্বব্যাপীই সূচক কমেছে বিশেষ করে লাতিন আমেরিকার অবস্থা উদ্বেগজনক। তিনি বলেন, সব সূচকই নির্দেশ করে সংবাদমাধ্যমের স্বাধীনতা কমেছে। একাধিক দেশের কর্তৃপক্ষই প্রকাশ্যে বিতর্কের ভয়ে সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি জানান, তথ্য-প্রযুক্তির উন্নতির ছোঁয়ায় বিশ্ব এখন নতুন প্রোপাগান্ডার যুগে প্রবেশে করেছে। স্বল্পমূল্যের যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে এসব প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিপরীতে, সাংবাদিকরা এসব প্রোপাগান্ডার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। ফলে তারা আরও বেশি সহিংসতার শিকার হচ্ছেন। সূত্র: দ্য গার্ডিয়ান, রিপোর্টার্স উইদাউট বর্ডারস-এর ওয়েবসাইট।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান