রাশিয়ায় বাথ লোশন পান করে বিষক্রিয়ায় ৩৩ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৬, ১৮:০১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৮:০৪

রাশিয়ায় বাথ লোশন পান করে বিষক্রিয়ায় ৩৩ জনের মৃত্যু রাশিয়ার ইরকুতস্ক নগরীতে বাথ লোশন পান করে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। গোসলের এই তরল উপকরণটির মধ্যে বিষাক্ত অ্যালকোহল ছিল। মোট ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকেই কোমায় চলে গেছেন। সোমবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

রাশিয়ার তদন্তকারী কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, সপ্তাহান্তে তরলটি পান করে ৫৩ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৩৩ জন মারা গেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রব্যটির গায়ে এটি খাবার অনুপযোগী বলে সতর্কবার্তা লেখা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও লোশনটিকে ‘অ্যালকোহল হিসেবে খাওয়া হয়েছে।’

তদন্ত কর্মকর্তারা জানান, দ্রব্যটিতে বিষাক্ত মিথানল রয়েছে। এটি পানিকে বরফে জমাট বাঁধতে দেয় না।

এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে এবং যেসব স্থানে এই প্রাণঘাতী জিনিষ বিক্রি হয় সেসব স্থানে তল্লাশী চালানো হচ্ছে।

বিষক্রিয়ায় আহত ও নিহত ব্যক্তিরা ইরকুতস্ক নগরীর একই এলাকার বাসিন্দা। তবে তারা একসঙ্গে এ বাথ লোশন পান করেননি। তারা সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ এবং বয়স ৩৫ থেকে ৫০ এর মধ্যে।

রাশিয়ায় মদের সঙ্গে বিষমিশিয়ে প্রাণহানীর ঘটনা প্রায়ই ঘটে। ইরকুতস্কের ঘটনাটি বিষক্রিয়ায় এ বছর সর্বোচ্চ প্রাণহানীর ঘটনা। সূত্র: রাশিয়া টুডে।

/এএ/

সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম