মস্কো স্টেশনেও অজ্ঞাত বস্তু উদ্ধার, নিরাপত্তা জোরদার

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৭, ২১:২৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ২১:২৮

মস্কো স্টেশনেও অজ্ঞাত বস্তু উদ্ধার, নিরাপত্তা জোরদার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি রেল স্টেশনে বিস্ফোরণের কিছুক্ষণ পর দেশটির রাজধানী মস্কোর একটি স্টেশনেও একটি অজ্ঞাত বস্তুর  সন্ধান পাওয়া গেছে। অজ্ঞাত বস্তুটির সন্ধান পাওয়ার মস্কো সেন্ট্রাল রিং-এর তিনটি ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।  

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ নভোস্তি এ খবর জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত বস্তুটি শণাক্তের জন্য তদন্ত শুরু করেছে।

মস্কো রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন। মস্কো ট্রান্সপোর্ট সার্ভিস টুইটে নিরাপত্তা জোরদার করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এদিকে, সেন্ট পিটার্সবাগের ট্রেনের হামলায় নিহতের সংখ্যা ৯জন বলে জানানো হয়েছে। বিস্ফোরণে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

সূত্রের বরাত দিয়ে বার্তা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সিসিটিভি ক্যামেরায় বিস্ফোরণে জড়িত বলে এক ব্যক্তিকে শণাক্ত করা হয়েছে। বিস্ফোরক দ্রব্যটি সন্দেহভাজন একটি ব্যাগে রেখে যায়।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কমিটি জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গের আরেকটি স্টেশন প্লোশচাদ বস্তানিয়াতে আরেকটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়েছে।

এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদসহ সম্ভাব্য সব কারণকে মাথায় রেখে তদন্ত চলবে। পুতিন বলেন, তদন্তই সব বলবে। সম্ভাব্য সব দিক মাথায় রেখে তদন্ত চালাব আমরা। তবে শুরুতেই আমরা দেখতে চাইব, হামলাটি সন্ত্রাসবাদী ধারার কিনা।’ সূত্র: আরটি।

/এএ/

সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম