মার্কিন হ্যাকারদের বিরুদ্ধে রাশিয়াকে ফাঁসানোর অভিযোগ পুতিনের

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ১৯:২৪আপডেট : ০৩ জুন ২০১৭, ১৯:২৭

ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং করে রাশিয়াকে ফাঁসাতে প্রমাণ রেখে দিতে পারে মার্কিন হ্যাকাররা। শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এনবিসি নিউজের ‘সানডে নাইট উইথ মেগিন কেলি’ অনুষ্ঠানে পুতিনের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। শনিবার এ সাক্ষাৎকারে খণ্ডাংশ প্রকাশ করা হয়েছে। এতে মার্কিন নির্বাচনে রুশ হ্যাকিংয়ের বিষয়ে পুতিনের এই মন্তব্য রয়েছে।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘হ্যাকাররা যে কোনও স্থানে থাকতে পারে। তারা রাশিয়ায় থাকতে পারে, এশিয়া এমনকি আমেরিকা, লাতিন আমেরিকায় থাকতে পারে। হতে এই হ্যাকাররা যুক্তরাষ্ট্রেই রয়েছে। এরা খুব দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযোগের তীর ঘুরিয়েছে। আমরা যেমন বলছি, আমাদেরকে ফাঁসানো হয়েছে।’

পুতিন আরও বলেন, ‘রাজনৈতিক যুদ্ধের মধ্যে এ ধরনের কিছু কি কল্পনা করতে পারেন? অনেক হিসাব-নিকাশের পর তাদের কাছে এসব তথ্য ফাঁস করা কাজের বলে মনে হয়েছে, এরপর তারা তা ফাঁস করেছে রাশিয়ার নামে। আপনারা এটা ভাবতে পারেন? আমি পারি।’

এর আগে শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক ইকনোমিক ফোরামে দেওয়া ভাষণে পুতিন বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ ক্ষতিকর গুজব ছাড়া কিছু নয়। মার্কিন গোয়েন্দারা যেসব প্রমাণের কথা বলছেন তা সহজেই নকল করা যায়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডেমোক্র্যাটিক দলের ও তাদের প্রার্থী হিলারি ক্লিনটনের বেশ কিছু ইমেইল ফাঁস হয়। এ ফাঁসে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে হ্যাকিংয়ের। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে হ্যাকিংয়ের জন্য রাশিয়াকে দায়ী করা হয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, রুশ কূটনীতিকদের বহিষ্কার করেন। এরপর মার্কিন গোয়েন্দাদের তদন্তে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রুশ সংযোগের বিষয়টি ওঠে আসে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম