পুতিনের জন্মদিনে রাশিয়াজুড়ে বিক্ষোভ, গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৭, ২৩:০২আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ২৩:০৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে রাশিয়াজুড়ে দেশটির বিরোধী নেতা আলেক্সেই নাভালনির ডাকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার অন্তত ৮০টি শহরে পুতিনবিরোধিরা বিক্ষোভ করেন। বিক্ষোভ করায় শতাধিক মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুতিনের জন্মদিনে রাশিয়াজুড়ে বিক্ষোভ, গ্রেফতার

ভ্লাদিমির পুতিনের ৬৫তম জন্মদিনে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন নাভালনি। বিক্ষোভকারীদের দাবি, ২০১৮ সালের নির্বাচনে নাভালনিকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব বিক্ষোভ ছিল বেআইনি।

নাভালনি এখন ২০ দিন কারাদাণ্ডের সাজাভোগ করছেন। আইন লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় এই সাজা দেওয়া হয়েছে তাকে। চলতি বছর তৃতীয় বারের মতো কারাদণ্ডের সাজা পেলেন তিনি।

রাশিয়ার নির্বাচনি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর মার্চ মাসে অনুষ্ঠিতব্য ভোটে নাভালনি প্রার্থী হতে পারবেন না।

গত কয়েক মাস ধরে নাভালনি রাশিয়ার বিভিন্ন শহর চষে বেড়িয়েছেন তার প্রচারণা জোরদার করার জন্য। শনিবার পুতিনের জন্ম শহর সেন্ট পিটার্সবুর্গে প্রধান বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার কথা। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম