ক্রিমিয়ায় আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৮, ২১:৩২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২১:৩৪

ক্রিমিয়ায় আরও এক ডিভিশন এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। শনিবার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়। রুশ বার্তা সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ক্রিমিয়া উপদ্বীপঅঞ্চলে এতে করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রিমিয়ায় আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে  ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে রাশিয়া। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে।

সর্বশেষ ক্ষেপণাস্ত্র মোতায়েনের ফলে ওই অঞ্চলে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংখ্যা দাঁড়াল দুই ডিভিশন। এর আগে ২০১৭ সালের বসন্তের বন্দর নগরী ফেডোসিয়াতে প্রথম ডিভিশন মোতায়েন করেছিল রাশিয়া।

নতুন মোতায়েন করা ডিভিশনটি সেভাস্টোপল এলাকার একটি শহরের কাছে স্থাপন করা হবে। এখান থেকে ইউক্রেন সীমান্তের আকাশ নিরাপদ রাখতে পারবে মস্কো।

ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এই এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ সীমান্ত রক্ষার জন্য নির্মাণ করা হয়েছে। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রকে নিক্ষেপের উপযোগী করে তোলা যায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ট্রায়াম্প হিসেবে ডাকে। আকাশে ৪০০ কিলোমিটারের মধ্যে ভেসে থাকা যে কোনও বস্তু এবং ৬০ কিলোমিটারের মধ্যে থাকা ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। ২০০৭ সালে রুশ সামরিক বাহিনীর অস্ত্র ভাণ্ডারে এটা যুক্ত হয়।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম