গোয়েন্দা তথ্যের জন্য ট্রাম্পকে পুতিনের ধন্যবাদ

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৯, ১৭:০১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৭:০২

সেন্ট পিটার্সবুর্গে পরিকল্পিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করতে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে এই ধন্যবাদ জানিয়েছেন।

গোয়েন্দা তথ্যের জন্য ট্রাম্পকে পুতিনের ধন্যবাদ

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-কে উদ্ধৃত রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ ডিসেম্বর দুই রুশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই ব্যক্তি সেন্ট পিটার্সবুর্গে নিউ ইয়ার উৎসবে হামলার পরিকল্পনা করছিল।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্পেশাল সার্ভিস এই গোয়েন্দা তথ্য সরবরাহ করার জন্য রবিবার এক ফোনালাপে পুতিন ট্রাম্পকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে এর বেশি বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইউক্রেন ও সিরিয়া ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্কে কূটনৈতিক টানাপড়েন চলছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে উভয় দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। তবে পুতিন ও ট্রামপ উভয়েই নিজেদের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম একে অন্যের জন্য খোলা রেখেছেন।

দুই বছর পূর্বে রুশ প্রেসিডেন্ট সেন্ট পিটার্সবুর্গে বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করতে গোয়েন্দা তথ্য সরবরাহের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম