২৪ ঘণ্টায় যেসব এলাকায় হতে পারে বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৪, ১৯:২৬আপডেট : ০২ মে ২০২৪, ২০:২৬

আজ সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমে এসেছে। তারপরও দেশের পাঁচটি অঞ্চলের তাপমাত্রা এখনও ৪০ ডিগ্রির ওপরেই আছে। এদিকে ঢাকার তাপমাত্রা আজ কিছুটা কমেছে। কিন্তু জলীয়বাষ্পের কারণে গরমের অস্বস্তিকর অনুভূতি আছে আগের মতোই।

আগামীকাল শুক্রবার (৩ মে) সিলেট ও চট্টগ্রাম ছাড়াও আরও বেশি কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, আজ সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হয়েছে। আজ রাতে এবং শুক্রবার ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে আমরা আশা করছি।

বৃহস্পতিবার (২ মে) বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮, যা গতকাল ছিল চুয়াডাঙ্গা ও যশোরে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে তাপমাত্রা ১ ডিগ্রি কমেছে।

এদিকে ঢাকার তাপমাত্রা আজ কিছুটা কমেছে, আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৯, যা গতকাল ছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। কিন্তু বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরমের তীব্র অনুভূতি আছে আগের মতোই।

চুয়াডাঙ্গা বাদে গতকাল বুধবার (১ মে) সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকা জেলাগুলো হচ্ছে ঈশ্বরদী, যশোর, রাজশাহী ও কুমারখালী। এসব এলাকার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবারও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী ও খুলনা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের অন্য এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

ঢাকাসহ সারা দেশে এপ্রিলের শুরু থেকেই চলছে তাপপ্রবাহ। বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙছে-গড়ছে। সারা দেশে টানা তিনবার হিট অ্যালার্ট জারি করে সরকার। আজ (বৃহস্পতিবার) থেকে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, দেশের পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য এলাকার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শনিবারের পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

/এসএনএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি