যুক্তরাষ্ট্রের চেয়ে ভালোভাবে করোনা মোকাবিলা করছে রাশিয়া: পুতিন

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২০, ১৮:৩৮আপডেট : ১৫ জুন ২০২০, ১৮:৪০

রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো করছে রাশিয়া। রবিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের চেয়ে ভালোভাবে করোনা মোকাবিলা করছে রাশিয়া: পুতিন

উভয় দেশের পরিস্থিতি তুলে ধরে পুতিন বলেন, ঈশ্বরের ইচ্ছায় ন্যূনতম ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে করোনা পরিস্থিতি থেকে বের হতে পারছি আমরা। যুক্তরাষ্ট্রে এমনটি হচ্ছে না।

সোমবার রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭১০ জনে। বিশ্বের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ। আর যুক্তরাষ্ট্রে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ছাড়িয়ে গেছে।

পুতিন ভাষণে বলেছেন, করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের গভীর অভ্যন্তরীণ সংকট প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রে দৃঢ় নেতৃত্বের অভাবের সমালোচনা করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেন এটা-ওটা করতে হবে। কিন্তু গভর্নররা তাকে বলছেন কী করতে হবে। আমি মনে করি সমস্যা হলো তারা পুরো সমাজ ও জনগণের চেয়ে গোষ্ঠীগত ও দলের স্বার্থকে ঊর্ধ্বে রাখছে।

রাশিয়ায় করোনাভাইরাসে প্রকৃত মৃতের সংখ্যা অনেক বেশি বলে পশ্চিমা সংবাদমাধ্যমে যে আশঙ্কার কথা তুলে ধরা হচ্ছে তা প্রসঙ্গে পুতিন বলেন, রুশ সরকার ও আঞ্চলিক নেতারা এক দল হিসেবে কাজ করছে। সরকারি অবস্থানের সঙ্গে তাদের কোনও ভিন্নতা নেই।  

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম