রাশিয়ায় নাভালনির ১ হাজার ৪শ' সমর্থক আটক

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৯
image

রাশিয়ার কারাবন্দি বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির প্রায় এক হাজার চারশ’ সমর্থককে আটক করা হয়। মঙ্গলবার রাশিয়া জুড়ে বিক্ষোভের সময় এসব সমর্থককে আটক করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা। মস্কোতে নাভালনি সমর্থকদের ওপর পুলিশকে লাঠিপেটাও করতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় মস্কোর একটি আদালত। রায় ঘোষণার পরই দেশজুড়ে রাজপথে নেমে আসে নাভালনি সমর্থকরা। তীব্র শীত উপেক্ষা করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির মধ্যেই বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার মানুষ। মস্কোর কেন্দ্রস্থল ও সেন্ট পিটার্সবার্গসহ বিভিন্ন স্থানে নাভালনির মুক্তির দাবিতে আওয়াজ তোলে সমর্থকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ও ধরপাকড়ের দৃশ্য দেখা গেছে। রাশিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা ওভিডি-ইনফো জানিয়েছে, কেবল মস্কোতেই এক হাজার ১১৬ জনকে আটক করা হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ থেকে আটক করা হয়েছে আরও ২৪৬ জনকে। আরও কয়েকটি শহর থেকে নাভালনির আরও ১৫ সমর্থককে আটক করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। অবশ্য আটকের সংখ্যা নিয়ে তাৎক্ষণিকভাবে রুশ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল নাভালনিকে। সেই হত্যাচেষ্টায় কোমায় চলে গিয়েছিলেন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে। সেখানে চিকিৎসায় সুস্থ হন তিনি। অবশেষে ১৭ জানুয়ারি দেশে ফেরামাত্র বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়। পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। তার মুক্তির দাবিতে রাজপথে নামে সমর্থকরা। এর মধ্যেই বুধবার তাকে সাজা দেন আদালত। এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে হাজার হাজার মানুষকে আটক করে সরকারি বাহিনীর সদস্যরা। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম