রাশিয়ায় একদিনে দুইশ’ পুতিনবিরোধী রাজনীতিক আটক

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০২১, ১৪:১৬আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৭:২৪
image

মস্কোর একটি সম্মেলন থেকে গতকাল শনিবার প্রায় ২০০ রাজনীতিক ও পৌর প্রতিনিধিকে গ্রেফতার করেছে পুতিন সরকারের পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে ক্রেমলিন সমালোচকদের ওপর রুশ কর্তৃপক্ষের ধরপাকড় বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে একদিনেই এতজনকে গ্রেফতার করা হলো।

মস্কোর স্থানীয় পৌর অফিসে বিরোধীদলীয় একটি সম্মেলন চলছিল। সেখানেই পুলিশ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করে। এর আগে গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সাই নাভালনিকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দেশজুড়ে আটক করা হয় সরকারবিরোধী ১০ হাজারের বেশি বিক্ষোভকারীকে।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় রাশিয়ার পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করতে ৫০টির বেশি এলাকা থেকে বিরোধীদলীয় রাজনীতিক এবং পৌর প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিচ্ছিলেন। ক্রেমলিনের সুপরিচিত সমালোচক মিখাইল খোদোরকোভস্কি সমর্থিত একটি সংগঠন এটি আয়োজন করেছিল।

সম্মেলন শুরুর ৪০ মিনিট পরই পুলিশ এসে সেখানে হানা দেয়। পণ্ড করে দেয় অনুষ্ঠান। সেই সঙ্গে গণহারে অংশগ্রহণকারীদের আটক করে। ঘটনার পর টুইটারে এক পোস্টে খোদোরকোভস্কি গ্রেফতারের এই ঘটনাকে অসাংবিধানিক বলে উল্লেখ করেন।

রাশিয়ায় পুলিশ নিয়মিতই বিরোধীদের বিক্ষোভ দমন করে থাকে। তবে রাজধানী মস্কোয় কোনও সম্মেলনে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক পৌর প্রতিনিধিকে আটকের এরকম ঘটনা নজিরবিহীন।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক