নাভালনির ম্যুরালে রঙ টানলো রুশ কর্তৃপক্ষ

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ২০:০৭আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২০:০৭
image

কারাবন্দি বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির একটি ম্যুরালের ওপর তড়িঘড়ি করে রঙ টেনে দিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। সেন্ট পিটার্সবার্গ শহরের মধ্যাঞ্চলে ওই ম্যুরালটি বুধবার সকালে দৃশ্যমান হওয়ার পরই তাতে রঙ টেনে দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কারাবন্দি বিরোধী নেতা আলেক্সাই নাভালনির অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক উগ্রবাদী আখ্যা দিয়ে বেআইনি ঘোষণা করতে যাচ্ছে রুশ কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজের শহর সেন্ট পিটার্সবার্গের একটি দেওয়ালে আঁকা ম্যুরালে বুধবার সকালে হাস্যোজ্জ্বল নাভালনিকে দেখা যায়। পাশে লেখা স্লোগান ‘নতুন যুগের নায়ক’।

স্থানীয় সকাল নয়টার দিকে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। এর কিছুক্ষণের মধ্যেই ম্যুরালটির ওপর হলুদ রঙ টানতে শুরু করেন কর্মীরা। তবে ম্যুরালটি কারা এঁকেছিলেন তা এখনও জানা যায়নি।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক আলেক্সাই নাভালনি বর্তমানে প্যারোলের শর্ত ভঙ্গের দায়ে কারাদণ্ড ভোগ করছেন। তবে তার দাবি রাজনৈতিক উদ্দেশেই তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নাভালনির অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনকে (এফবিকে) উগ্রবাদী হিসেবে নিষিদ্ধ করতে আদালতের দ্বারস্থ হয়েছে মস্কোর প্রসিকিউটররা। আগামী বৃহস্পতিবার এই বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম