পুতিনের সাড়ে ৪ হাজার কোটি টাকার বিমানে সোনায় মোড়ানো টয়লেট

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২১, ১২:০০আপডেট : ১৮ জুন ২০২১, ১২:০০
image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে নিজের বিলাসবহুল বিমানে সুইজারল্যান্ড যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘ফ্লায়িং ক্রেমলিন’ নামে পরিচিত এই বিমানটি। বাইডেন সেখানে পৌঁছান বিখ্যাত এয়ার ফোর্স ওয়ান বিমানে চড়ে। মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত বিমানটি নিয়ে বিভিন্ন সময় শোনা গেলেও খুবই কম জানা যায় পুতিনের ৪ হাজার ৫৯৯ কোটি টাকারও বেশি মূল্যের বিমানটি সম্পর্কে। বিলাসী এই বিমানের টয়লেটও সোনায় মোড়ানো।

রুশ প্রেসিডেন্টের ব্যবহৃত বিমানটি তৈরি করেছে ভোরোনেজ এয়ারক্র্যাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৬০ কিলোমিটার। নিও-ক্লাসিক্যাল স্টাইলে তৈরি বিমানটির কনফারেন্স কক্ষের টেবিলটিও সোনায় মোড়ানো। এছাড়া রয়েছে বিলাসীতার যাবতীয় সুবিধা।

বিলাসী বেডরুম

বিমানটিতে আছে জিম, পূর্ণ সজ্জিত বার এবং বেডরুম। এর প্রতিটি কোনায় চোখে পড়ে রাষ্ট্রীয় আভিজাত্য। কিন্তু একই সঙ্গে একজন বিশ্বনেতাকে বহনের জন্য প্রয়োজনীয় কমান্ড সেন্টারও রয়েছে বিমানটিতে। এই কমান্ড সেন্টার থেকে সেনাবাহিনীকে পরিচালনা করা যায়। ফলে বিমান ভ্রমণে থেকেও যুদ্ধ পরিচালনা করতে পারেন প্রেসিডেন্ট।

এই বিমানে চড়েই গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় পৌঁছানোর পর প্রায় আড়াই ঘণ্টা ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে একই বিমানে ফিরে গেছেন তিনি।

সূত্র: মিরর

/জেজে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি