আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ: পুতিন

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২১, ০৫:১৪আপডেট : ১৮ জুন ২০২১, ০৭:৪৩

আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বৃহস্পতিবার মস্কোতে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

রুশ প্রেসিডেন্ট বলেন, তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। তাজিকিস্তানে রাশিয়ার সামরিক ঘাঁটি আছে এবং দেশটি রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশান (সিএসটিও)-এর সদস্য।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ছে। দেশটি রাশিয়ার বেশ কাছাকাছি। তাজিকিস্তানে আমাদের একটি সামরিক ঘাঁটি রয়েছে। আমরা কীভাবে এই অঞ্চলে সম্পর্ক তৈরি করবো, কীভাবে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবো; সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বুধবার জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও আফগানিস্তান ইস্যু আলোচ্যসূচিতে ছিল বলে জানান পুতিন। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানিয়েছেন, ন্যাটো বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তায় প্রধান ভূমিকা নেবে তুরস্ক। সোমবার বাইডেন-এরদোয়ান বৈঠকে বিষয়টি নিয়ে কথা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহারের আগেই আফগানিস্তানে তার্কিশ মিশন প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করতে একযোগে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন দুই নেতা।

তিনি বলেন, এরদোয়ান ইঙ্গিত দিয়েছেন যে, তাদের কিছু সহায়তা প্রয়োজন। প্রেসিডেন্ট বাইডেনও এসব সহায়তা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এতে তুর্কি প্রেসিডেন্ট সন্তোষ প্রকাশ করেছেন। উভয়েই তাদের টিমকে এ ব্যাপারে বিশদভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

জেক সুলিভান বলেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তায় তুরস্ক মুখ্য ভূমিকা নেবে; এ ব্যাপারে দুই নেতার অবস্থান স্পষ্ট। এখন বিষয়টি কিভাব কার্যকর করা যায়; সে ব্যাপারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, তুরস্ক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য হলেও রাশিয়ার সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে দেশটির। অন্যদিকে তালেবানের সঙ্গেও যোগাযোগ রাখছে মস্কো। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম