মস্কোয় নতুন আক্রান্তের ৯০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২১, ২৩:৩৭আপডেট : ১৮ জুন ২০২১, ২৩:৩৮

রাশিয়াতে শুক্রবার ১৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। সংক্রমণ বৃদ্ধির কারণে ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফ্যান জোন বন্ধ করা হয়েছে রাজধানী মস্কোতে। নতুন সংক্রমণের এপিসেন্টারে পরিণত হয়েছে শহরটি। গত ২৪ ঘণ্টায় মস্কোতে ৯ হাজারের বেশি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। রুশ রাজধানীর মেয়র জানিয়েছেন, নতুন শনাক্তের প্রায় ৯০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মস্কোতে মৃত্যু হয়েছে ৭৮ জনের। আর পুরো দেশে এই সংখ্যা ৪৫৩ জন।

মস্কোর মেয়ার সের্গেই সোবিয়ানিন রাতে ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, করোনার নতুন ধরনটি অনেক বেশি আক্রমণাত্মক ও দ্রুত ছড়াচ্ছে। এর আগে মস্কো কর্মহীন এক সপ্তাহ ঘোষণা করেছে।

মেয়র সোবিয়ানিন বলেন, মস্কোতে করোনার বিস্তৃতি দ্রুতই অবনতির দিকে যাচ্ছে। ৬০ শতাংশের বেশি মস্কোবাসী আক্রান্ত বা টিকা নেওয়ার পরও এই জটিল পরিস্থিতি অপ্রত্যাশিত।

মস্কো মেয়র জানান, সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে করোনা রোগীদের ৮৯ দশমিক ৩ শতাংশ ধরন পাল্টানো তথাকথিত ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

কর্তৃপক্ষ রাজধানীর হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়াচ্ছেন। যদিও তাদের দাবি, এখন পর্যন্ত পর্যাপ্ত বেড রয়েছে।

এর আগে বৃহস্পতিবার মস্কো মেয়র জানান, কয়েকদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা ৩ হাজার থেকে ৭ হাজার হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম