মিয়ানমারে শান্তি ফেরাতে নিজেদের অবস্থান জানালো রাশিয়া

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২১, ২২:৫৩আপডেট : ০৬ জুলাই ২০২১, ২৩:০৫

মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের পাঁচ দফা উদ্যোগে সমর্থন দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, মিয়ানমারের অস্থিরতা এড়াতে আসিয়ানের পাঁচ দফা কূটনৈতিক উদ্যোগ বাস্তব সম্মত হওয়া উচিত।

মঙ্গলবার অনলাইন ভিডিও সংবাদ সম্মেলেন যোগ দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারদির সঙ্গে মিয়ানামরের চলমান সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। 

ল্যাভরভ বলেন, ‘মিয়ানমারের রাজনৈতিক এবং সামরিক নেতাদের সঙ্গে যোগাযোগ হলে আসিয়ানের পাঁচ দফার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানে গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে মিয়ানমারে শান্তি ফেরাতে রাশিয়ার অবস্থান স্পষ্ট।‘

এ বিষয়ে আসিয়ান সদস্যভুক্ত দেশের পররাষ্টমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। মিয়ানমারের রাজনৈতিক সংকট উত্তরণে গত এপ্রিলে আসিয়ানের এক সম্মেলনে দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা পাঁচ দফা প্রস্তাব নিয়ে ঐকমত্যে পৌঁছান।

এর মধ্যে চলমান সহিংসতা বন্ধ করা, মিয়ানমারের বিবদমান দলগুলোর মধ্যে গঠনমূলক আলোচনা, বৈঠক সফল করতে বিশেষ দূত নিয়োগের কথাও উল্লেখ রয়েছে। যদিও আসিয়ানের এই পাঁচ দফা প্রত্যাখান করেছে মিয়ানমারের জান্তা সরকার।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় মারসুদি বলেন, পাঁচ দফা সফল করতে হলে মিয়ানমারের সামরিক সরকারের সহযোগিতার প্রয়োজন।

গত ১ এপ্রিল মিয়ানমারের গণতন্ত্রপন্থী অং সান সু চি সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতায় বসে জান্তা। এরপর থেকেই দেশটির রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি চরম অবনিত হয়। সামরিক সরকারের বাহিনীর সঙ্গে বেসামরিক নাগিরকদের সংঘর্ষ চলছেই। এতে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। 

/এলকে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী