প্যারাসুটে নামছে কুকুর!

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২১, ১২:০০আপডেট : ১১ জুলাই ২০২১, ১৮:১০

রাশিয়ায় সামরিক বাহিনীতে যুক্ত থাকা কুকুরকে এবার প্যারাসুট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অবাক হলেও ঘটনা সত্য। দুর্গম এলাকায় সামরিক অভিযানে সহায়তার জন্য কুকুরগুলোকে নিয়ে বিশেষ প্যারাসুট ট্রায়াল চলাচ্ছে রুশ সরকার।

যুদ্ধ কিংবা যেকোনও অভিযান পরিচালনার জন্য রাশিয়ার সেনাবাহিনী বিশ্বের অনেক জায়গায় অবস্থান করে। কিন্তু দুর্গম অঞ্চলে প্রবেশের জন্য অনেক সময় বিমান অবতরণ করতে পারে না। সেজন্য সেনাদের সামরিক সহায়তা পাঠানো মুশকিল হয়ে পড়ে। এমন সমস্যা দূর করতে এবার কুকুরকে কাজে লাগানোর পদেক্ষপ নিয়েছে দেশটির সেনাবাহিনী।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেকনোডিনামিকা জানিয়েছে, কুকুরকে প্যারাসুট প্রশিক্ষণ দেওয়ার ঘটনা রাশিয়ায় এটিই প্রথম। এই ট্রায়ালের চূড়ান্ত ধাপে রয়েছে তারা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি চেয়ারম্যান পিনচার এবং জার্মান শেফার্ড কুকুর চার হাজার মিটার উঁচু থেকে প্যারাসুটে করে সফলভাবে অবতরণ করে।

এ পর্যন্ত বিমান থেকে আটবার ঝাঁপ দিয়েছে। নিচে নামার আগে কুকুরগুলো ভয় পায়। তবে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়। কুকুরের জন্য বিশেষ ধরনের প্যারাসুট তৈরি করা হয়েছে। এই প্যারাসুট এমনভাবেই তৈরি করেছে যেন কুকুরের সমস্যা না হয়। কুকুরের মনিবকে সঙ্গেও নিয়েও ঝাঁপ দেওয়ার মতো প্যারাসুট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণ শেষে কুকুরগুলো কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম