‘নতুন বন্ধু’ তালেবান এখনও রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকায়

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ১৮:১৫আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৮:১৫

রাশিয়ার কূটনীতিকরা কাবুল দখলকারী তালেবানদের ‘সাধারণ মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন। দাবি করছেন, আফগান রাজধানী এখন আগের চাইতে নিরাপদ।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ কায়েম হচ্ছে এই বাস্তবতাকে মেনে নিতে হবে।অনেক বিদেশি দূতাবাসের মতো রাশিয়া কাবুলে তাদের দূতাবাস বন্ধ করেনি এবং তালেবান নেতাদের প্রতি তাদের বক্তব্য ছিল বেশ উষ্ণ। ফলে আফগানিস্তানে তালেবান রাশিয়ার নতুন বন্ধু হিসেবে অনেকেই বিবেচনা করছেন। তবে এত কিছুর পরও রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকায় এখনও রয়েছে তালেবানের নাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়া এই মুহূর্তে তালেবানকে আফগানিস্তানের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। তবে তালেবানের প্রতি মস্কোর সরকারের মনোভাব বেশ নরম হয়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা টাস তাদের প্রতিবেদনে চলতি সপ্তাহ থেকে তালেবানকে বর্ণনা করতে গিয়ে 'সন্ত্রাসবাদী' শব্দের জায়গায় 'কট্টরপন্থী' শব্দটি ব্যবহার করছে।

আরেকটি রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ এখনও তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তাদের প্রতিবেদনে উল্লেখ করছে। তবে রুশ সরকার বেশ কিছুদিন ধরেই ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছিল।

রাশিয়া যেসব দেশ ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদী ও নিষিদ্ধ সংগঠন বলে মনে করে তালেবান ২০০৩ সাল থেকে সেই তালিকার শীর্ষে ছিল। কিন্তু তালেবানের প্রতিনিধিরা ২০১৮ সাল থেকে আলোচনার জন্য নিয়মিতভাবে মস্কোতে যাচ্ছিলেন।

কাবুল দখলের পর রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান-বিষয়ক দূত জমির কাবুলভ অবশ্য বলেছেন, তালেবানকে আফগানিস্তানের বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিতে তাড়াহুড়া করবে না মস্কো।

তালেবানের সঙ্গে সখ্যতা থাকার পরও মস্কোর সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে- তারা আফগানিস্তানের ঘটনাবলীর দিকে নজর রাখছে এবং সন্ত্রাসবাদীর তালিকা থেকে তালেবানের নাম এখনই কেটে দিচ্ছে না।

পুতিন বলেছেন, তালেবান তাদের প্রতিশ্রুতি পালন করবে এবং আইনশৃঙ্খলার উন্নতি করবে বলে তিনি আশা করেন।  সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম