অকাস চুক্তি ‘বিশ্বব্যাপী পরমাণু অপসারণ প্রচেষ্টায় হুমকি’: রাশিয়া

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ২২:১৯আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২২:১৯

অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন চুক্তি স্বাক্ষর নিয়ে ফের উদ্বেগ জানিয়ে রাশিয়া বলছে, 'এই চুক্তির ফলে বিশ্বব্যাপী পরমাণু অপসারণের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে'।

ত্রিদেশীয় জোটের চুক্তিতে রাশিয়া কিছুটা অস্বস্তিতে ছিলো বলে শুক্রবার স্বীকার করেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের চুক্তির ফলে আগামী কয়েক বছরের মধ্যে অস্ট্রেলিয়া একাধিক পরমাণু শক্তি চালিত সাবমেরিনের সক্ষমতা অর্জন করবে।

আর এটি আন্তর্জাতিক পরমাণু অপসারণ ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান বিশ্বে রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত এবং চীন এই ছয় দেশের কাছে পারমাণবিক চালিত সাবমেরিন রয়েছে।

গত মাসে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলায় বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এই চুক্তির ফলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া।

অকাস (এইউকেইউএস) নামে পরিচিত এই চুক্তির আওতায় আরও থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা। চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়তে থাকায় উদ্বিগ্ন চুক্তি স্বাক্ষরকারী দেশ তিনটি। মূলত চীনকে প্রতিরোধ করতে এমন জোট গঠন করেছে এই তিন দেশ। 

এই চুক্তির ফলে ফ্রান্সের নকশা করা সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এতে চরম ক্ষুব্ধ ফ্রান্স।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক