‘চিন্তার কারণ নেই, সবকিছু ঠিক আছে’, বৈঠকে কাশতে থাকা পুতিন

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ১৮:৫৭আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:৫৭

টেলিভিশনে প্রচারিত একটি সরকারি বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বারবার কাশতে দেখা গেছে। এমন ঘটনার পর তার স্বাস্থ্য নিয়ে শঙ্কা ছড়ায়। তবে সোমবার তিনি সুস্থ থাকার জানিয়েছেন। বলেছেন, প্রায় প্রতিদিন তাকে করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো পুতিনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানালে পুতিন বলেন, চিন্তা করবেন না, সব কিছু ঠিক আছে। তারা প্রতিদিন আমার পরীক্ষা করে। শুধু করোনা নয়, সব ধরনের সংক্রমণ পরীক্ষা করা হয়। তাই সব কিছু ঠিক আছে।

গত সপ্তাহে ৬৯ বছরে পদার্পণ করেছেন পুতিন। অনলাইন মিটিংয়ে তাকে একা তাকে স্ক্রিনে দেখা গেছে। কাশির জন্য শীতল বাতাসের তাপমাত্রাকে দায়ী করেছেন তিনি। এই সুযোগে তিনি সহকর্মী টিকার পূর্ণ ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ কমতে থাকলেও রাশিয়ায় তা বাড়ছে। সম্প্রতি দেশটির ইতিহাসে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে। গত মাসে এক সফরসঙ্গী করোনা পজিটিভ হলে পুতিন আইসোলেশনে ছিলেন। ওই সময় পুতিন সুস্থ ছিলেন বলে জানিয়েছে ক্রেমলিন।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম