মার্কিন ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ২৩:১৫আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২৩:১৫

নিজেদের জলসীমা থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার জাপান সাগরে রুশ-চীন নৌ মহড়ার সময় এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার অ্যান্টি-সাবমেরিন যান অ্যাডমিরাল ট্রিবিউট মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস চাফেকে রেডিওতে সতর্ক বার্তা পাঠায়। নৌযান চলাচলের জন্য বন্ধ জলসীমায় প্রবেশ করায় সতর্ক করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, মার্কিন ডেস্ট্রয়ার নিজের গতিপথ না পাল্টে নিজেদের পতাকা উড্ডয়ন করে। যার অর্থ হলো তারা ডেক থেকে হেলিকপ্টার টেক অফ করবে। আন্তর্জাতিক আইন মেনে অ্যাডমিরাল ট্রিবিউট অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার উদ্যোগ নেয়।

এক পর্যায়ে নৌযান দুটি ৬০ মিটার দূরত্বে চলে আসে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা রিয়া জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন সামরিক অ্যাটাশেকে তলব করেছে।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনও প্রতিক্রিয়া জানাতে পারেনি রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী