ক্রিমিয়া চিরদিনের জন্য রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে: পুতিন

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২১, ২০:১৫আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২০:১৫

ক্রিমিয়া চিরদিনের জন্য রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার 'জাতীয় ঐক্য দিবস' উপলক্ষে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং সব সময় এটি রাশিয়ার অংশই থাকবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দেশ ঐতিহাসিক ঐক্য ফিরে পেয়েছে। এই জীবন্ত ও অবিভাজ্য ঐক্য বিশেষ করে ক্রিমিয়া অঞ্চলের জন্য জনগণের মনে সব সময় অনুভূত হবে।’

২০১৪ সালে ইউক্রেন থেকে ভাগ হয়ে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। তার স্মরণে পুতিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতীয় ঐক্য দিবসে রাশিয়ায় সরকারি ছুটি পালিত হয়। ২০০৪ সালে পুতিনের প্রশাসন এই দিবসটি চালু করে। ১৬১২ সালে পোল্যান্ডের কাছ থেকে মস্কো মুক্ত করার স্মৃতি হিসেবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিউনিস্ট অক্টোবর রেভ্যুলেশন ডে-র বদলে এই দিবসটি চালু করে পুতিন প্রশাসন। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম