গুগল, টেলিগ্রামকে বিশাল জরিমানা রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ১৩:০২আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩:০২

রাশিয়ায় সরকারি নির্দেশ সত্ত্বেও কনটেন্ট সরায়নি গুগল ও টেলিগ্রাম। তাই দুই প্রতিষ্ঠানকে বিশাল জরিমানা করেছে দেশটির আদালত।

গুগলকে ২০ লাখ রুবল বা ২৮ হাজার ডলার এবং টেলিগ্রামকে ৪০ লাখ রুবল বা ৫৬ হাজার ডলার জরিমানা করেছেন আদালত। এর আগে গুগলকে তিন কোটি ২০ লাখ রুবল জরিমানা করেছিল সরকার।

সরকারের যুক্তি, গুগল ও টেলিগ্রামকে নির্দেশ দেওয়া হয়েছিল, তারা যেন বেআইনি কনটেন্ট সরিয়ে ফেলে। তারা নির্দেশ মানেনি। অন্য দুইটি মামলার ক্ষেত্রে গুগল সময় চেয়েছে। আদালত তাদের ২৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে।

সরকারি কর্মকর্তারা এই দুই প্রতিষ্ঠানকে বারবার করে কিছু লিংক ও পোস্ট ডিলিট করতে বলেছিল। বিশেষ করে যেগুলো পর্নোগ্রাফি, আত্মহত্যা, মাদক ব্যবহার এবং রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি সংক্রান্ত পোস্ট।

গত জানুয়ারিতে রাশিয়ার রেগুলেটর জানায়, গুগল, টেলিগ্রামকে বেশ কিছু পোস্ট সরিয়ে দিতে হবে। কিছু পোস্টে অপ্রাপ্তবয়স্কদের বিরোধীদের সমাবেশে যোগ দিতে বলা হয়েছিল।

গত সেপ্টেম্বরে গুগল ও অ্যাপলের উপর চাপ দেয় সরকার। তাদের বলা হয়, পর্লামেন্টের নির্বাচনের আগে ট্যাকটিক্যাল ভোটিং অ্যাপ বন্ধ করে দিতে হবে। কারণ, তা নাভালনিকে সুবিধা করে দিচ্ছে। এটাও বলা হয়, নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপর তা বন্ধ করে দেওয়া হয়। এতে নাভালনির সমর্থকরা হতাশ হন।

গুগল, টেলিগ্রামই শুধু নয়; ফেসবুক, টিকটক, টুইটারকেও টার্গেট করেছে রাশিয়া। টুইটারকে জরিমানা করার পরও তাদের নিষিদ্ধ ঘোষণা করা বা অন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ, তারা বেআইনি কনটেন্ট দিচ্ছে্

গত সপ্তাহে মস্কোর আদালত রায় দিয়েছেন, ফেসবুকের কাছ থেকে দুই কোটি ৬০ লাখ রুবল জরিমানা আদায় করতে হবে। মিডিয়া ওয়াচডগ সংস্থা রসকোমনাডজর বলেছে, যদি বিরোধ চলতে থাকে, তাহলে আরও বেশি জরিমানা  দিতে বলা হতে পারে সংস্থাগুলোকে। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম