‘রাশিয়ার জন্য বড় ঘটনা’, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পুতিন

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২১, ১৯:৩৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৯:৩৩

নতুন দশটি সিরকার (জিরকন) হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎপক্ষেণ করেছে রাশিয়া। একটি ফ্রিগেট ও দুটি সাবমেরিন থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স নর্দান ফ্লিটকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন প্রজন্মের এই অস্ত্র ব্যবস্থার প্রশংসা করেছেন। তিনি এটিকে রাশিয়ার প্রতিরক্ষা সামর্থ্য বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে অভিহিত করেছেন। পুতিন বলেছেন, রাশিয়ার জীবনে এটি বড় ঘটনা।

রাশিয়ার নতুন প্রজন্মের অস্ত্র কতটুকু অগ্রসর তা নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু পশ্চিমা বিশেষজ্ঞ। তারা স্বীকার করেছেন, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের গতি, উচ্চতায় ওঠার ক্ষমতা ও চালচলনের কারণে এগুলোকে শনাক্ত ও বাধা দেওয়া কঠিন।

২০১৮ সালে বেশ কয়েকটি হাইপারসোনিক অস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পুতিন। ওই সময় তিনি দাবি করেছেন, এসব ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনও স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। ফাঁকি দিতে পারবে যুক্তরাষ্ট্রের নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম