‘পুতিন দুর্নীতিবাজ’

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৬, ১০:২২আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১০:২৩



রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুর্নীতিবাজ হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। বিবিসি’র এক অনুসন্ধানে সংবাদমাধ্যমটিকে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘পুতিন দুর্নীতিবাজ’

এরইমধ্যে পুতিনের সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে সরাসরি দুর্নীতির দায়ে তাকে অভিযুক্ত করার ঘটনা এটাই প্রথম।

মার্কিন রাজস্ব বিভাগের এমন অবস্থানের বিষয়ে বিবিসি’র পক্ষ থেকে রাশিয়ার বক্তব্য জানতে চাওয়া হয়। তবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘এ ধরনের প্রশ্নের কোনও উত্তর দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এসব পুরোপুরি ভিত্তিহীন।’

মার্কিন রাজস্ব বিভাগের নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়াদির দেখভাল করেনে অ্যাডাম সাবিন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট যে দুর্নীতিপরায়ণ মার্কিন সরকার এটা বহু বছর ধরেই জানে।

অ্যাডাম সাবিন বলেন, আমরা তাকে দেখেছি তার বন্ধু, ঘনিষ্ঠ সহযোগী এবং যাদেরকে আদতে তিনি বন্ধু মনে করেন না তাদেরকেও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে সম্পদশালী করে দিতে। জ্বালানি খাতসহ রাষ্ট্রীয় অন্যান্য ক্ষেত্রে নিজের লোকজনকেই কাজ পাইয়ে দেন তিনি। আমার কাছে এটা দুর্নীতির একটা চিত্র।

এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যের একটি সরকারি তদন্তেও পুতিনের সমালোচনা করা হয়। এতে বলা হয়, সম্ভবত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইশারাতেই সাবেক সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি’র গুপ্তচর আলেকজান্ডার লিটভিনেনকো’র গুপ্তহত্যা সম্পন্ন হয়। ৩০০ পৃষ্ঠার এক তদন্ত প্রতিবেদনে এমন দাবি করেছেন ব্রিটিশ তদন্তকারীরা। তবে ব্রিটেনের ওই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে রাশিয়া।

আলেকজান্ডার লিটভিনেনকো মৃত্যুশয্যায় গোয়েন্দাদের বলেছিলেন, তার বিশ্বাস পুতিন সরাসরি তাকে হত্যার নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত পুতিন সাবেক এই কেজিবি এজেন্টের গুপ্তহত্যার বিষয়টি অনুমোদন করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, প্রাপ্ত তথ্য উপাত্তের ও বিশ্লেষণের ভিত্তিতে এটা বলা যায়, সম্ভবত আলেকজান্ডার লিটভিনেনকো’কে খুনের জন্য এফএসবি প্রধান নিকোলাই পাতরুশেভ এবং প্রেসিডেন্ট পুতিন এফএসবিকে অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছিলেন। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম