আরও ইউরোপীয় দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২২, ২২:১৪আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২২:১৪

পোল্যান্ড ও বুলগেরিয়ার পর আরও ইউরোপীয় দেশে গ্যাস বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভ্লাদিমির পুতিন ঘোষিত নতুন ব্যবস্থা না মানলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মঙ্গলবার পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এই ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ এনেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলেছে, রাশিয়া প্রাকৃতিক গ্যাসকে ব্ল্যাকমেইল করার অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

ক্রেমলিন মুখপাত্র ইইউ’র এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী। পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের কারণ হিসেবে বলেছেন তারা রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ করতে সম্মত হয়নি।

কতটি ইউরোপীয় দেশ রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে রাজি হয়েছে তা জানাননি পেসকভ। কিন্তু বলেছেন, রাশিয়া এই নতুন নিয়ম জারি করেছে কারণ কিছু অবন্ধুসুলভ দেশের নিষেধাজ্ঞার কারণে।

ক্রেমলিন মুখপাত্র বলেন, এই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যার কারণ আপনারা জানেন, আমাদের রিজার্ভের উল্লেখযোগ্য পরিমাণ আটকে দেওয়া হচ্ছে বা অন্য কথায় চুরি করা হয়েছে। তাই ব্ল্যাকমেইলের কোনও প্রশ্ন নেই।

তিনি জানান, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ অনুসারে নতুন ব্যবস্থায় পরিশোধে রাজি না হলে অনেক ক্রেতার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম