ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

বিদেশ ডেস্ক
২১ মে ২০২২, ১৪:০৯আপডেট : ২১ মে ২০২২, ১৪:০৯

প্রতিবেশি দেশ ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। শনিবার একথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম। তারা জানিয়েছে, জ্বালানির মূল্য পরিশোধ নিয়ে পশ্চিমা দেশগুলোর বিরোধের সবশেষ নজির এই সরবরাহ বন্ধ।

গ্যাজপ্রম দাবি করে আসছে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সরবরাহ করা গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করুক। ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে এই শর্ত দেওয়া শুরু করে মস্কো। তবে তা ফিনল্যান্ড তা মানতে অস্বীকৃতি জানায়।

গ্যাজপ্রমের এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে যখন ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড।

ফিনল্যান্ডের গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান গ্যাসগ্রিড ফিনল্যান্ড শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘ইমার্টা প্রবেশ পথ দিয়ে গ্যাস আমদানি বন্ধ হয়ে গেছে।’ রুশ গ্যাসের ফিনল্যান্ডে প্রবেশের পথ হচ্ছে ইমার্টা পয়েন্ট।

ফিনল্যান্ডের রাষ্ট্রীয় পাইকারি গ্যাস বিক্রেতা গ্যাসুম শুক্রবার জানায় গ্যাজপ্রম সতর্ক করেছে শনিবার স্থানীয় সময় ভোর চারটা থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। গ্যাসুম এবং গ্যাজপ্রম উভয়েই শনিবার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউরোপে আরও পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম