হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে রাশিয়া

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২২, ২১:০০আপডেট : ০১ জুন ২০২২, ২১:০০

হাইপারসনিক জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করে রাশিয়া বলেছে, এই বছর শেষ হওয়ার আগেই এটির নতুন একটি ফ্রিগেট উত্তরপূর্বাঞ্চলীয় বহরে যুক্ত হবে। বুধবার দেশটির এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

উত্তরপূর্বাঞ্চলীয় বহরের কমান্ডার আলেক্সান্ডার মোসিয়েভ বলেন, প্রথমবারের মতো অ্যাডমিরাল গোলোভকো ফ্রিগেটে পূর্ণ সময় ধরে জিরকন ক্ষেপণাস্ত্র থাকবে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জিরকন ক্ষেপণাস্ত্রকে নতুন প্রজন্মের অস্ত্রের অংশ বলে বর্ণনা করেছেন। অপ্রতিদ্বন্দ্বি এই অস্ত্র শব্দের চেয়ে নয়গুণ দ্রুতগতিতে ছুটতে পারে।

ইউক্রেনে তিন মাসের আগ্রাসনে মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাশিয়া। এরপরও তারা দেশটির নতুনতম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত রেখেছে।

গত সপ্তাহে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা বারেন্টস সাগরে একটি জাহাজ থেকে সফলভাবে জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে। প্রায় এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান