রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক রুশ বিজ্ঞানীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২২, ২০:৪৩আপডেট : ০৫ জুলাই ২০২২, ২০:৪৫

সার্বিয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটকের পর মস্কোয় নিয়ে যাওয়া এক রুশ বিজ্ঞানী মারা গেছেন। অগ্নাশয় ক্যান্সারে আক্রান্ত এই বিজ্ঞানীকে হাসপাতাল থেকে আটক করা হয়। রবিবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ও পরিবারের সদস্যরা।

৫৪ বছর বয়সী দিমিত্রি কোলকারকে হাসপাতালে রেখে টিউব দিয়ে খাবার দেওয়া হচ্ছিলো। সেই অবস্থায় তাকে আটক করে মস্কোতে নিয়ে যাওয়া হয়। আইনজীবীরা জানিয়েছেন, তাকে লেফোরতোভো কারাগারে নেওয়া হয় এবং পরে কাছের একটি হাসপাতালে তিনি মারা যান।

এই বিজ্ঞানীর যুক্তরাষ্ট্রের বসবাসকারী চাচাতো ভাই অ্যান্টন ডায়ানভ বলেন, লেজার বিশেষজ্ঞ এই বিজ্ঞানীর বিরুদ্ধে চীনের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়। এই অভিযোগ অযৌক্তিক বলে দাবি করেন তিনি।

অ্যান্টন ডায়ানভ বলেন, 'তিনি একজন বিজ্ঞানী ছিলেন, দেশকে ভালোবাসতেন, বাইরের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও ল্যাবে কাজের আমন্ত্রণ পেয়েও তিনি নিজ দেশে কাজ করেছেন। তিনি রাশিয়ায় কাজ করতে চেয়েছেন, সেখানকার শিক্ষার্থীদের পড়াতে চেয়েছেন’। তিনি আরও বলেন, ‘এরকম একজন অসুস্থ ব্যক্তির উপর আরোপ করা এই অভিযোগগুলো একেবারে হাস্যকর, অত্যন্ত নিষ্ঠুর এবং অস্বাভাবিক। তারা জানতো তিনি মৃত্যুশয্যায় রয়েছেন এবং তারপরও তারা তাতে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়’।

পরিবার ও আইনজীবীরা জানিয়েছেন, দিমিত্রি কোলকারকে গ্রেফতারের পর তার বাড়ি তল্লাশি করেছে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি। চীনে দেওয়া এক বক্তব্যের ভিত্তিতে কোলকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। যদিও বক্তব্য দেওয়ার আগে এসএসবি’র সম্মতি পেয়েছিলেন এই বিজ্ঞানী। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে ২০ বছর পর্যন্ত দণ্ড হতে পারতো তার।

আইনজীবী আলেক্সান্ডার ফেদুলভ জানান তিনি কোলকারের পক্ষে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু এফএসবির তদন্ত বিভাগ এবং কারা কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। তিনি জানান, কোলকারের আটকের পরিস্থিতি ঘিরে তিনি আইনি অভিযোগ দায়ের করবেন।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী