জি-২০ বৈঠক থেকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর ওয়াক আউট

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২২, ১৯:০০আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৯:০০

বিশ্বের অগ্রসর অর্থনীতির বিশটি দেশের জোট জি-২০ এর বৈঠক থেকে ওয়াক আউট করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বৈশ্বিক খাদ্য সংকটের জন্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণ দায়ী নয় এবং রাশিয়াকে বিচ্ছিন্ন করতে জারি করা নিষেধাজ্ঞা হলো যুদ্ধের ঘোষণার মতো, বলার পর বৈঠক থেকে তিনি বের হয়ে যান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

শুক্রবারের বৈঠকটি ছিল ইউক্রেনে আক্রমণ শুরুর পর পশ্চিমা নেতাদের সঙ্গে ল্যাভরভের প্রথম মুখোমুখি বৈঠক। এখানে তিনি পশ্চিমাদের বিরুদ্ধে উন্মত্ত সমালোচনার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, মস্কোর পদক্ষেপ ছিল ন্যায়সঙ্গত।

এবারের জি-২০ সম্মেলন ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে ল্যাভরভ বলেন, পশ্চিমারা যদি চায় না আলোচনা হোক কিন্তু তারা আশা করে যে রণক্ষেত্রে রাশিয়াকে হারিয়ে দেবে ইউক্রেন। তাহলে পশ্চিমাদের সঙ্গে আলোচনার কিছু নেই।

সৌদি আরব ও মেক্সিকোর মাঝখানে বসেন ল্যাভরভ। তিনি আরও অভিযোগ করেছেন, যুদ্ধে ইউক্রেনকে নিজেদের অস্ত্র ব্যবহারে চাপ দিচ্ছে পশ্চিমারা।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবখ যখন কথা বলতে শুরু করেন তখন বৈঠক থেকে বের হয়ে যান ল্যাভরভ।

পরে তিনি পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, আগ্রাসনকারী, আক্রমণকারী, দখলদার। এমন কিছু বিষয় আজ আমরা শুনেছি।  

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম