আগ্রাসী শক্তিকে হারানোর ক্ষমতা রাশিয়ার রয়েছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২২, ১৯:৫৭আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৯:৫৭

রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্রই প্রধান হুমকি। তবে যে কোনও আগ্রাসী শক্তিকে পরাস্ত করার মতো সামরিক শক্তি মস্কোর রয়েছে। রবিবার রাশিয়ার নৌবাহিনী দিবসের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এদিন ৫৫ পৃষ্ঠার নতুন এক নেভাল ডকট্রিনেও স্বাক্ষর করেন পুতিন। এতে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করা হয়।

একইসঙ্গে এতে রাশিয়ার বৈশ্বিক সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষার দিকটিও স্পষ্ট করা হয়েছে। উঠে এসেছে আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে রুশ প্রভাব বিস্তারের উচ্চাভিলাষের বিষয়টি।

রাশিয়ার নৌবাহিনী দিবসে জার পিটার দ্য গ্রেট প্রতিষ্ঠিত সেন্ট পিটার্সবার্গের প্রাক্তন সাম্রাজ্যের রাজধানীতে ভাষণ দেন পুতিন। এ সময় তিনি রাশিয়াকে একটি মহান সমুদ্র শক্তি হিসেবে গড়ে তোলা এবং রাশিয়ার বৈশ্বিক অবস্থান বাড়ানোর জন্য পিটারের ভূয়সী প্রশংসা করেন।

পুতিন তার বক্তৃতায় ইউক্রেন সংঘাতের কথা উল্লেখ করেননি। তবে তার নতুন সামরিক মতবাদে কৃষ্ণ ও আজভ সাগরে ‘রাশিয়ার ভূরাজনৈতিক অবস্থান ব্যাপক শক্তিশালী’ করার কথা বলা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম