নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২২, ২২:০৪আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২২:০৬

রুশ নির্মিত মহাকাশ স্টেশন কেমন হবে তার একটি মডেল উন্মোচন করেছে রাশিয়া। দেশটির মহাকাশ সংস্থার তরফে এই মডেলটি প্রকাশ করা হয়েছে। মস্কোর তরফে এ ধরনের একটি প্রকাশের ঘটনা এটিই প্রথম। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার মস্কোর কাছে ‘আর্মি ২০২২’ শীর্ষক অস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই অনুষ্ঠানেই নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করে দেশটির জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এ ঘটনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ত্যাগের ব্যাপারে রাশিয়া যে সিরিয়াস সে বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে।

গত মাসেই রোসকসমসের প্রধান হিসেবে ইউরি বোরিসভ নামের একজন কর্মকর্তাকে নিয়োগ দেন পুতিন। এদিন নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচনকালে তিনি বলেন, নিজস্ব অরবিটাল স্টেশন তৈরির জন্য কাজ করছে রাশিয়া। ২০২৪ সালের পর তার দেশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাবে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম